নিউজ

বই রুপে প্রকাশিত হবে এএসআই–এর রিপোর্ট

নয়ন ঘোষ : অযোধ্যা মামলার রায়ে গুরুত্ব পেয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেই তিনি এএসআইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রী জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট একটি বইয়ের আকারে প্রকাশ করা হবে।

সাধারণ মানুষের জ্ঞাতার্থে ওই রিপোর্টে বইয়ের আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল
উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত স্থানে খননকার্য চালিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট তৈরি করেছিল। ২০০৩ সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এই খননকার্য চালানো হয়। সেই রিপোর্টে বলা হয়, বাবরি মসজিদের ভীতের নিচে প্রাচীন স্থাপত্য রয়েছে। যার মুসলিম স্থাপত্যের সঙ্গে কোনো মিল নেই।

আরও পড়ুন : বুলবুল ক্ষতিগ্রস্তে রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

যদিও রায়দান করার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, কোন ধর্মের উপর প্রভাবিত হয়ে এই রায়দান করা হয়নি। তবে দীর্ঘদিন অযোধ্যা মামলা শীর্ষ আদালতে ঝুলে থাকার পর, শনিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায়দান করেছে। সেই রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। তাই এএসআইকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী। পাশাপাশি রিপোর্টটি বইয়ের আকারে পেশ করার কথা ঘোষণা করেছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026