তরিৎ ঘোষ : কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো, দীপাবলীর রেশ কাটতে না কাটতেই এবার হাজির জগদ্ধাত্রী পুজো। হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিশ্ব বিখ্যাত আলোকসজ্জার জন্য। আলোকসজ্জার পাশাপাশি বিশালাকার প্রতিমা দেখতে ভিড় জমান দেশ বিদেশের দর্শনার্থীরা। এবার সেই আলোকসজ্জা দেখে অভিভূত হলেন ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর।
জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীতে চন্দননগর থেকে আলোকসজ্জা সহ শোভাযাত্রা বের হয় ট্যাবলো আকারে। সেই রকম একটি শোভাযাত্রায় ভারতের বায়ুসেনা কে শ্রদ্ধা জানানো হয় মিগ যুদ্ধবিমানের আদলে আলোকসজ্জা বানিয়ে। যেটি শচীন তেন্ডুলকারের অত্যন্ত ভালো লাগে।
আরও পড়ুন : সিরিজ নির্ণায়ক ম্যাচে আজ নাগপুরে নামছে ভারত-বাংলাদেশ
তিনি তার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ঐ আলোকসজ্জাটির ভিডিও শেয়ার করেন। যেটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তিনি লেখেন “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের সবার প্রশংসা, ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীর বিসর্জনের শোভাযাত্রায় সেইরকমই একটি দুর্দান্ত ছবি ফুটে উঠেছে”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…