টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের ক্রিকেটের ২২ গজে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই খেলার সূচী ঘোষণা করেছেন। ২৭শে আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তানের। ২০২২ এশিয়া কাপের মেগা ইভেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে।
২০২২ এর সূচি অনুযায়ী ২৮ আগস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উৎসবে ভাসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের লজ্জার পরাজয় মাথায় রেখে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলতে নামবে ভারত। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল ভারত।
আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেটের এই মেগা ইভেন্টে, ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত গ্রুপ ম্যাচ হবে। এরপর সুপার-৪ দলের ম্যাচ হবে, যা ৩রা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১১ই সেপ্টেম্বর রবিবার, ২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এক নজরে ২০২২ এশিয়া কাপে ভারতের ম্যাচ:
২৮ আগস্ট – ভারত বনাম পাকিস্তান, দুবাই
৩১শে আগস্ট- ভারত বনাম কোয়ালিফাইং দল, দুবাই
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…