LIC-র এই পলিসি আপনাকে দেবে প্রতি মাসে ১২ হাজার টাকা, জানুন কিভাবে আবেদন করবেন

ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি সবসময় তাদের গ্রাহকদের জন্য নানা ধরনের নতুন পলিসি নিয়ে আসে তাদের প্রয়োজনকে পূরণ করার জন্য। সম্প্রতি এলআইসি ইন্ডিয়ার তরফ থেকে এমন একটি পলিসি নিয়ে আসা হয়েছে যাতে গ্রাহকদের বৃদ্ধ ব্যবস্থায় তাদের কোনরকম টাকার সমস্যা হবে না। এই বিশেষ পলিসি আসলে একটি পেনশন স্কিম এবং এই পেনশন স্কিমের নাম দেওয়া হয়েছে এলআইসি সরল পেনশন পলিসি। এই পলিসি অনুযায়ী ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে তারা ১২,০০০ টাকা পেনশন স্বরূপ পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এই পলিসির বিশেষত্ব এবং কি কি আপনারা পাবেন এই পলিসি থেকে।

২০২১ এর ১ জুলাই থেকে এই সরল পেনশন যোজনা লঞ্চ করে দেওয়া হয়েছিল এলআইসি-র দ্বারা। এটি একটি নন-লিঙ্ক সিঙ্গেল প্রিমিয়াম স্কিম, যেখানে আপনারা একবার প্রিমিয়াম জমা করলেই আপনি সারা জীবন পেনশন নিতে পারবেন। পাশাপাশি যদি স্বামী-স্ত্রী একসাথে এই পেনশন যোজনায় যোগদান করেন তাহলে সুবিধা পাবেন আরো বেশি।

যদি আপনার বয়স ৪০ বছর থেকে ৮০ বছরের মধ্যে হয় তাহলে আপনি এই যোজনায় নিজের নাম লেখাতে পারবেন। অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আপনি আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এই পেনশন যোজনায় আপনাকে একবার মাত্র প্রিমিয়াম দিতে হবে এবং প্রত্যেক মাসে পলিসিধারক সর্বাধিক ১২,০০০ টাকা করে মাসিক পেনশন পেয়ে যাবেন। যদি কোন ব্যক্তি ৪২ বছর বয়সে এই প্রকল্পে ৩০ লাখ টাকা নিবেশ করেন তাহলে তিনি প্রতি মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পেয়ে যাবেন। এই যোজনা অনুযায়ী আপনি পলিসি শুরু হওয়ার পরে ৬ মাসের পর যেকোন সময় লোন গ্রহণ করতে পারবেন।

এই যোজনা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি পেনশন গ্রহণ করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পরে। আপনি প্রতি মাসে একবার করে পেনশন নিতে পারবেন, তিন মাসে একবার করে পেনশন নিতে পারবেন অথবা ছমাসে একবার করে পেনশন নিতে পারবেন। এই প্লানের ন্যূনতম অ্যানিউটি প্রতিমাসে ১২,০০০ টাকা প্রতি বছরে। এই স্কিমের মাধ্যমে পেনশন নিতে গেলে সর্বাধিক টাকা জমা দেওয়ার তেমন কোনো ব্যাপার নেই। তবে যদি আপনি পেনশন গ্রহণ করতে চান তাহলে প্রতিমাসে আপনাকে ন্যূনতম এক হাজার টাকা করে জমা দিতে হবে।

এলআইসির সরল পেনশন যোজনা আপনারা দুভাবে গ্রহণ করতে পারবেন। প্রথমটি হলো আপনি নিজে এই পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট সময় পরে পেনশন পেতে থাকবেন এবং আপনার মৃত্যুর পরে পুরো টাকা আপনার নমিনির কাছে পৌঁছে দেওয়া হবে। এবং দ্বিতীয় হল আপনি জয়েন্ট একাউন্ট খুলতে পারেন, যেখানে আপনি এবং আপনার স্বামী অথবা স্ত্রী আপনার সাথে জয়েন্ট পেনশন গ্রহণ করতে পারবেন। যদি দুজনের মধ্যে কেউ একজন মারা যান তাহলে অন্যজনকে পুরো পেনশন দেওয়া হবে। আর যদি দুজনেরই মৃত্যু হয় তাহলে জমানো পুরো টাকা নমিনির কাছে পৌঁছে দেওয়া হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026