অসমে একদিকে করোনার দাপট, অন্যদিকে বন্যার কবলে ৩০ হাজার মানুষ
বাংলাতে আমফানের তান্ডব শেষ। এবার অসমে শুরু বন্যা। অসমে একদিকে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আবার অন্যদিকে এসেছে বন্যা। এই বন্যার ফলে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়ে গিয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৪। যা এতদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ রেকর্ড করেছে। অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬। যাঁদের মধ্যে ৬২ জন সুস্থ হয়েছেন, আর চারজনের মৃত্যু হয়েছে।
অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীপুর, ধেমাজি, ডিব্রুগড়, গোয়ালপাড়া সহ একাধিক জেলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তলায় চলে গিয়েছে প্রায় ১২৭ টি গ্রাম। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৫৭৯ হেক্টর জমির ফসল বন্যায় প্রভাবিত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোয়ালপাড়া জেলাতে। সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে রাজ্যে খুব বড়সড় বন্যার মুখোমুখি হতে চলেছে। তাই রাজ্যের বাইরে থাকা মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারা যেন ১০ জুনের মধ্যে রাজ্যতে ফিরে আসেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…