করোনা রোগীদের জন্য বিপদ হাইড্রক্সিক্লোরোকুইন! ব্যবহার বন্ধের নির্দেশ দিলো WHO
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে করোনা মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে অনুমোদন দিলেও এখন এই ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ওষুধ করোনা রোগীদের দেওয়ার ফলে তাদের কোনো উপকার হচ্ছে না, বরং বিপদ আরও বাড়ছে। বিশ্ব স্বাস্থ সংস্থার কাছে এই ওষুধ সংক্রান্ত গবেষণা সামনে এসেছে। যা দেখে নিজেদের অনুমোদন করা হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে গোটা বিশ্বেই এই ওষুধের কদর বেড়েছিল। ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের জন্য বেশি উৎসাহিত ছিলেন। ট্রাম্প চিকিৎসকদের পরামর্শ ছাড়াই এই ওষুধ ব্যবহার করেছিলেন। তিনি এই ওষুধ নেওয়ার জন্য ভারতকে হুমকিও দিয়েছিলেন। ভারতে সব থেকে বেশি এই ম্যালেরিয়ার ওষুধ তৈরী হয়। তাই এই ওষুধ করোনা রোগীকে রোগমুক্ত করা যাবে বলা হলেও বিশ্বের সব দেশি এই ওষুধের জন্য আগ্রহী হয়েছিলেন। কিন্তু বর্তমানে এই ওষুধ বিপরীত ক্রিয়া করছে তাই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেছেন, সম্প্রতি একটি গবেষণাপত্রে জানা গিয়েছে এই হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ফলে রোগীর মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। তাই যতদিন না রোগীর সুরক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত করোনার কোনও চিকিৎসা পদ্ধতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে না। এর ব্যবহারের ফলে রোগীর হৃদযন্ত্রের গতি বেড়ে যাচ্ছে। যা করোনা রোগীর জন্য খুব বিপদজ্জনক। তাই আপাতত এই ওষুধ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…