বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৫০০ ঘর
সোমবার রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। প্রায় ১৫০০ ঘর পুড়ে গিয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ১২ টা ৫০ মিনিট নাগাদ দমকল আসে। ২৮ টি ইঞ্জিনের সাহায্য লাগে। রাত ৩ টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল থেকে জানানো হয়, প্রায় ২ একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। কয়েকশ মানুষ ঘর ছাড়া হয়ে গেছেন। সরকারের পক্ষ থেকে এখন ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। কোনো মানুষের ক্ষতি হয়নি। কারণ আগুন লাগার সাথে সাথেই মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন।
দিল্লি সাউথ ইস্ট পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেছেন যে রাত ১ টা নাগাদ দমকলে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে আসা হয়। প্রায় হাজার থেকে দেড় হাজার ঘর পুড়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…