ভয়াবহ বন্যার কবলে আসাম, ক্ষতিগ্রস্ত ১৩ লক্ষের বেশি মানুষ, মৃত অন্তত ৪২ জন
একনাগাড়ে চার দিন বৃষ্টিপাতের ফলে অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে একটি সদ্য প্রকাশিত তথ্যের মাধ্যমে জানান হয়েছে, গত চারদিন ধরে একনাগাড়ে বৃষ্টিপাতের জেরে অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই বন্যায় ১৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ও ৪২ জনের মৃত্যু ঘটেছে। বন্যার ফলে অসমের বেশ কিছু জেলা ডিব্রুগড়, জোরহাট, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবরি, শোনিতপুর, উদালগুড়ি, চিরাং, বঙ্গাইগাঁও, ধেমাজি, বিশ্বনাথ, নলবাড়ি, কামরূপ, পশ্চিম কার্বি আংলং, নওগাও, মাজুলি সহ আরও ২৪ টি জেলার বহু গ্রাম বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয়ের জন্য ১৬ টি জেলায় ত্রাণ শিবির খুলে দেওয়া হয়েছে। সেখানে ২২৪ টি ত্রাণ শিবিরে ২১ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যার ফলে রাজ্যে এখনো ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধুবরি ও শোনিতপুর জেলায় ব্রহ্মপুত্রের জল অনেক বেড়ে গিয়েছে বৃষ্টির ফলে। অসমের বন্যায় ১৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এছাড়া ব্রহ্মপুত্র নদের জল অনেক বেড়ে যাওয়ার ফলে সেই বিষয়ে সতর্ক রয়েছে অসম ও অরুণাচল প্রদেশের সরকার। আশঙ্কা করা হচ্ছে ব্রহ্মপুত্র সহ রাজ্যের যেসব নদনদীগুলি রয়েছে সেখানে আরও জল বাড়তে পারে। আগামী ১৬ই জুলাই ফের প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ভয় থেকেই যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…