ভ্রমণপ্রেমীদের জন্য খুলে যাচ্ছে কাশ্মীর, তবে মানতে হবে বিশেষ নিয়ম
বেশিরভাগ মানুষেরই স্বপ্নের ভ্রমণস্থল কাশ্মীর। অনেকের আবার হানিমুন ডেস্টিনেশন হিসাবে নির্বাচিত থাকে এই ভূস্বর্গ। কিন্তু করোনার জেরে সব ভেস্তে গেছে। দীর্ঘদিন বন্ধ রয়েছে কাশ্মীরে প্রবেশ। ভ্রমণপ্রেমীরা বহুদিন দেখা পায়নি সেই অপরূপ সুন্দর পাহাড়ের, দেখা হয়নি শিশির বিন্দুর, স্পর্শ করা হয়নি বরফকে। অবাক হয়ে তাকিয়ে দেখা সেই অপরূপ দৃশ্য ও চোখে পড়েনি। কিন্তু এবার সেই ভ্রমণপ্রেমীদের সব দুঃখ, কষ্ট হয়তো ঘুচতে চলেছে।
দীর্ঘদিন লকডাউনের জেরে দেশের বিভিন্ন ভ্রমণস্থল বন্ধ রয়েছে। তবে এখন ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। তবে অবশ্যই মানতে হচ্ছে বিশেষ নিয়ম-কানুন। খুলেছে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ। এবার খুলছে বাঙালির সবথেকে প্রিয় জায়গা কাশ্মীর। ১৪ জুলাই থেকে খুলছে কাশ্মীর। কিন্তু পর্যটকদের বিশেষ নিয়মবিধি মানতে হবে। কি সেই নিয়ম-কানুন?
ট্রেন ও সড়কপথে পর্যটকরা যেতে পারবেন না। এই ওই পরিষেবা আপাতত বন্ধ। শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীর। জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সকল পর্যটকদের রিটার্ন টিকিট থাকতে হবে। হোটেল বুকিংয়ের সমস্ত কাগজপত্র এয়ারপোর্টে চেকিং করাতে হবে। কতদিনের জন্য আসছেন সেটা বলতে হবে। এয়ারপোর্টেই পর্যটকদের থার্মাল স্ক্রিনিং করা হবে। করোনা পরীক্ষাও করা হবে। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেই পর্যটকরা ভ্রমণের অনুমতি পাবেন। আর রিপোর্ট পজিটিভ এলেই সব প্ল্যান বাতিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…