কৌশিক পোল্ল্যে: বছরটা বোধহয় অভিশপ্ত। ভগবান ও আধ্যাত্মিকতায় অবিশ্বাসকারী মানুষদের মুখেও একই কথা শোনা যাচ্ছে। একের পর এক দুর্ঘটনা ও হৃদয়বিদারক ধাক্কা সাধারণ মানুষ আর নিতে পারছেন না। মনে মনে প্রত্যেকেই বলছেন, “বছরটা বিদায় হলে বাঁচি”। করোনা আবহের মৃত্যু-মিছিলের পাশাপাশি একের পর এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হারিয়ে যাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রি থেকে। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে সেই মৃত্যু-মিছিল একের পর এক তারকার মধ্য দিয়ে অব্যাহত।
আবারো আজ জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বলিউড। দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে ভুগছিলেন অভিনেত্রী দিব্যা চোকসি। কর্কট রোগ জয় করতে পারলেন না তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খুড়তুতো বোন সৌম্যা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে দিব্যা লিখেছিলেন তার নারকীয় মৃত্যু যন্ত্রণার কথা।
সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও শেষ পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, “আমি এখন মৃত্যুশয্যায়। শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় যে আমি ঠিক কী বলতে চাইছি। সহানুভূতির অসংখ্য মেসেজ পাচ্ছি আমি। মৃত্যুশয্যাতেও তাই মনোবল ধরে রাখতে পেরেছি। এটা তো হওয়ারই ছিল। যদি যন্ত্রণাহীন আর একটা জীবন পেতাম। এখন আর কোনও প্রশ্ন নেই। একমাত্র ঈশ্বরই জানেন আপনারা আমার কাছে কত মূল্যবান।” অসম্ভব ট্যালেন্টেড এই অভিনেত্রী বহু টিভি শোয়ে কাজ করেন। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভক্তরা, সকলেই তার আত্মার শান্তি কামনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…