আমেরিকা: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। নভেম্বর মাসেই নির্বাচন, জোরকদমে চলছে ডেমোকক্র্যাট আর রিপাবলিকানদের প্রস্তুতি। জো বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হয়েছে ৷ আর এর মাঝেই জানা গিয়েছে আমেরিকার এক নাগরিক পৃথিবী থেকে বহু দূরে থেকেও অর্থাৎ মহাকাশ থেকে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েছেন।
প্রসঙ্গত, অক্টোবরের মাঝামাঝি সময়ে দুই রাশিয়ান সঙ্গীর সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দিতে চলেছেন আমেরিকার এই মহিলা কেট রাবিন্স। তার মধ্যেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গণতন্ত্রে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর ভোটটি নষ্ট করতে চান না।
তাই তিনি মহাকাশে থেকেও ভোত দেবেন বলে জানিয়েছেন, পৃথিবী থেকেও সক্রিয়ভাবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি মহাকাশে থেকেও ভোট দেবেন বলে জানান। জানা গিয়েছে ২০১৬ সালে নাসার মহাকাশচারী শেন কিমব্রো পৃথিবীর প্রায় ২৫৯ মাইল উপর থেকে তাঁর ভোট দিয়েছিলেন আর এই বার এই তালিকায় জুড়ে যেতে চলেছে কেট রাবিন্স-এর নাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…