কলকাতা: আপাতত বৃষ্টির ভ্রুকুটি থেকে রেহাই পেয়েছে গোটা রাজ্য। পুজোর আগে যেমন আবহাওয়া থাকা দরকার, ঠিক তেমনই আবহাওয়া রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে তাতে আনন্দে আপ্লুত হওয়ার কোনও কারণ নেই। কারণ, দুর্গাপুজোর আগে দেখা দিতে পারে ফের দুর্যোগ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে ফের এক নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যার ফলে দুর্গাপুজোর আগে আবার বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সূত্রে খবর, সপ্তাহান্তে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত যা পরবর্তীকালে সরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে আসবে। যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।
কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬ শতাংশ। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আর এই আবহাওয়ার ফলেই দুর্গাপুজোর আগে দক্ষিণবঙ্গ ভাসবে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…