বলিউড

Aaradhya’s Birthday: বড় করেই পালন হল ঐশ্বর্য কন্যার ১১ বছরের জন্মদিন, ঝলক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বর্তমানে আরাধ্যা বচ্চন নামটা কারোর কাছেই অপরিচিত নয়। জন্মের পর থেকেই মিডিয়ার আলো রয়েছে তার উপর। কারণ তিনি বলিউডের বিগ বি’র নাতনি। গত ১৬’ই নভেম্বর ১১ বছরে পা দিয়েছে আরাধ্যা। আর সেই দিনটি খুব স্বাভাবিকভাবেই ধুমধাম করে পালন করেছে বচ্চন পরিবার। উপস্থিত থাকতে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির নামিদামি তারকাদের। আপাতত সেইসমস্ত ঝলক পাপারাজিৎদের সূত্র ধরেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়, আর সেই ঝলকগুলির জন্যই নেটজনতার একাংশের মধ্যে চর্চিত আরাধ্যার পাশাপাশি গোটা বচ্চন পরিবার।

১৬’ই নভেম্বর নিজেদের বাংলোতেই মেয়ের জন্মদিন উপলক্ষে এক বিশাল পার্টির আয়োজন করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। দাদু অমিতাভ বচ্চন, ঠাকুমা জয়া বচ্চনের পাশাপাশি উপস্থিত ছিলেন দিদা বৃন্দা রায়ও। এমনকি এদিন বাংলোতে শ্বেতা বচ্চনকেও ঢুকতে দেখা গিয়েছিল। তার ঝলকও ধরা পড়েছে ক্যামেরায়।

এদিন অভিনেত্রীর মা বৃন্দা রায়কে বাড়ি ফেরার সময় হাত ধরে গাড়িতে বসিয়েও দিতে দেখা গিয়েছিল ঐশ্বর্য ও অভিষেককে। এমনকি গাড়িতে বসে যাওয়ার আগে নিজের মেয়ে-জামাইকে ভালোবাসাতে ভরিয়েও দিতে দেখা গিয়েছে তাকে। এই মুহূর্তে ইনস্টাগ্রামের পাতায় ‘যোগেন শাহ’ নামের একটি অফিসিয়াল পেজ থেকে সেই ঝলক ভাইরাল হয়েছে।

বাড়ির সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাড়াও ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা উপস্থিত ছিলেন। জেনেলিয়া দেশমুখ তার দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। যাওয়ার আগে তাদের গেট পর্যন্ত ছাড়তেও এসেছিলেন অভিনেত্রী। পাশাপাশি স্বামী চিত্রপরিচালক গোল্ডি বেহলের সাথে উপস্থিত ছিলেন সোনালী বৃন্দেও। নিজেদের দুই সন্তানকে নিয়ে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে বান্টি ওয়ালিয়র ও ভেনেসা পরমাকে। এছাড়াও দেখা মিলেছে একাধিক তারকাদের, তা আর বলার অপেক্ষা রাখছে না। বলাই বাহুল্য, এদিন সকলের উপস্থিতিতে বেশ ধুমধাম করেই পালিত হয়েছে ঐশ্বর্য-অভিষেক কন্যার জন্মদিন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026