ভাইরাল & ভিডিও

Viral Video: সিঁদুর পরিয়ে শেষ বিদায় প্রেমিকাকে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল! জানুন আসল সত্যি

এখন মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সবটাই ভরে রয়েছে ঐন্দ্রিলা শর্মার পোস্টে। ক্যান্সারের মতো রোগকে দুবার হারিয়ে ফিরে এসেছিলেন অভিনেত্রী। তবে এবার সেই মিরাকেল আর ঘটল না। শেষপর্যন্ত দেখা মিলল না সেই চিরপরিচিত হাসিমুখের। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সাথে কঠিন লড়াই করেছেন অভিনেত্রী। তবে শেষপর্যন্ত সেই লড়াই থামিয়ে, রবিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা। আর তার মৃত্যুর পরেই তার একাধিক ভিডিও হু হু করে ভাইরাল হতে থাকে। এর মধ্যেই আরো একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা দেখে অনেকেই ভেবেছিলেন সেটি ঐন্দ্রিলা ও সব্যসাচী। সম্প্রতি সেই ভিডিওটিরই সত্যতা প্রকাশ্যে এসেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক প্রেমিক তার দীর্ঘদিনের প্রেমিকার মৃত্যুর পর তার সিঁথি রাঙিয়ে দিচ্ছেন সিদুরে, পরিয়ে দিচ্ছেন সিঁদুরের টিপও। তবে এই ভিডিওটি দেখার পর অনেকেই এই যুবক-যুবতীকে সব্যসাচী ও ঐন্দ্রিলা ভেবে ভুল করছিলেন। সেটা যে সত্যি নয়, তা খুব অল্পসময়ের মধ্যেই প্রকাশ্যে এসেছিল।

জানা গিয়েছে, অসমের নগাঁও জেলার রাহার বাসিন্দা তারা। প্রার্থনা বোরা ও বিটুপান তামুলি দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। একসাথে সংসার করার স্বপ্নও দেখতেন। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। বেশ কিছু সময় ধরে মারণ রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন প্রার্থনা। লড়াইয়ের শেষটা হাসিমুখে জয় করতে পারেননি তিনিও। তবে তাদের সাথে এক বিস্তর মিল রয়েছে ঐন্দ্রিলা ও সব্যসাচীর প্রেমকাহিনীর। তাদের এই প্রেমের গল্প আপাত দৃষ্টিতে অদ্ভুত বিস্ময়কর মনে হলেও, সেটাই যে সাধারণ স্বাভাবিক ছিল তা তারা প্রমাণ করে দিয়েছেন।

প্রার্থনা ও বিটুপান একসাথে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতেন। তবে তার মাঝেই প্রার্থনার জীবনে থাবা বাসায় মরণরোগ। লড়াই করেছিলেন অনেকদিন। তবে তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে যান প্রার্থনা। তাও নিজের সবথেকে ভালোবাসার মানুষটার স্বপ্ন অপূর্ণ রাখা যায়! তাই শেষ বিদায় জানানোর আগেই প্রার্থনার সিঁথি ভরিয়ে দেন সিঁদুর। পরিয়ে দেন টিপ ও মালাও। বউ সাজেই নিজের প্রেমিকাকে বিদায় জানান তিনি। চারিদিকের মিথ্যের মায়াজাল এর মাঝেও এমন কিছু ভালোবাসার গল্পরা বেঁচে থাকুক আজীবন। যারা হয়তো না থেকেও খুব ভীষণভাবে রয়ে যাবেন। শিখিয়ে যাবেন ভালোবাসার মানে।

এই দুনিয়ায় হয়তো সবই সম্ভব! রাজধানীর বুকে আফতাবের মতো প্রেমিকরাও রয়েছেন, যে কিনা নিজের প্রেমিকাকে খুন করে ৩৫ টুকরো করে ফেলেছে। তবে তাদের প্রেমিক বলা চলে না। আর এমন একটা দুনিয়াতে সব্যসাচী ও বিটুপানের মতো নির্ভেজাল, নিঃস্বার্থ ভালবাসায় বিশ্বাসী প্রেমিকদেরও দেখা মেলে। যারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, এভাবেও ভালোবাসা সম্ভব।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026