বিনোদন

Dadagiri: দাদাগিরির মঞ্চেই ‘পরম সুন্দরী’র তালে কোমর দোলালেন চার নায়িকা, দেখুন ভিডিও

‘দাদাগিরি’ জি বাংলার একটি জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। প্রতি সপ্তাহে শনি ও রবিবার জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় এই রিয়্যালিটি শো। দাদা ছাড়া দাদাগিরি অসম্পূর্ণ, তা এতদিনে স্পষ্ট। দাদাগিরির প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন সাধারণ থেকে তারকা সকলেই। সম্প্রতি হোলি স্পেশাল এপিসোডে দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী, বিক্রম চ্যাটার্জী, ঐন্দ্রিলা সেন, মনামী ঘোষ, সোমরাজ মাইতি, পূজা ব্যানার্জী। এদিন এপিসোডের শেষে ট্রফি জিতে বাড়ি ফিরেছেন পূজা।

এদিনের এপিসোড ছিল একেবারে জমজমাট। হাসি, মজা, আড্ডায় কেটেছে গোটা এপিসোডটা। সকলেই ভাগ করে নিয়েছেন নিজেদের ছোটবেলাকার দোল খেলার স্মৃতি। এর মাঝেই দাদা বলে উঠেছেন তিনি প্রেসের কালি দিয়ে রঙ খেলতেন, যা তুলতে সময় লেগে যেত প্রায় এক মাস। দাদার পাশাপাশি শ্রাবন্তী ও মানমীও ভাগ করে নিয়েছেন নিজেদের ছোটবেলাকার স্মৃতি।

এদিন মঞ্চে এই চার সুন্দরী বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘মিমি’র হিট গান ‘পরম সুন্দরী’র তালে কোমর দুলিয়েছেন। রীতিমতো জমিয়ে নেচেছেন তারা। প্রশংসা করেছেন দাদা নিজেও। এমনকি এপিসোডের শুরুতেই এই চার সুন্দরীর সাথে ‘বালাম পিচকারি’ গানে নাচতে দেখা গিয়েছে দাদাকেও। উল্লেখ্য, বেশ অনেকদিন পরেই দাদাগিরির এই এপিসোডে ছয়জনই গুগলীর উত্তর সঠিক দিয়েছেন। তবে সম্প্রতি জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই চার নায়িকার ‘পরম সুন্দরী’র তালে নাচের ভিডিও শেয়ার করা হয়েছে, যা ভাইরাল নেটিজেনদের মাঝে। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026