খেলা

ধোনি এবং সাক্ষীর প্রেম কীভাবে হয়েছিল, জানুন পুরো প্রেমের গল্প

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরেও আজও সমভাবে সংবাদ শিরোনামের হেডলাইনে বিশাল স্থান অধিকার করে রয়েছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতের হয়ে দুটি বিশ্বকাপ এবং আইসিসি আয়োজিত ক্রিকেটের সমস্ত ফরমেটে শিরোপা অর্জন করেছেন। বিশ্ব ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ক্রিকেটের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির ব্যক্তিগত জীবনও সিনেমার গল্প কথার মত। যা বেশিরভাগ ক্রিকেট প্রেমীদের কাছে আদর্শ হিসেবে ঠাঁই পেয়েছে।

মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে আলাদা ভাবে উপস্থাপন করেছেন। শান্তিপ্রিয় এই জুটি বহু মানুষের কাছে ইনস্পিরেশন বলে গণ্য হয়। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির মধ্যে প্রেম কিভাবে বৃদ্ধি পেয়েছিল সেই প্রসঙ্গে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিভাবে মহেন্দ্র সিং ধোনির সাথে সম্পর্কে জড়ালেও সাক্ষী ধোনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে আসলো আসল সত্যতা। আসলে মহেন্দ্র সিং ধোনির পিতা এবং সাক্ষী ধোনির পিতা রাচির একটি কারখানায় একসাথে কর্মরত ছিলেন। তাই ছেলেবেলা থেকেই মহেন্দ্র সিং ধোনির সাথে পরিচয় ছিল সাক্ষীর।

যদিও সাক্ষী আসামের তিনসুকিয়া জেলার লেখপানি শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা দেরাদুনে করেন, এবং স্কুলের পড়াশোনা শেষ হয় রাঁচিতে। আর সেখানেই মহেন্দ্র সিং ধোনির সাথে পরিচয় ঘটে সাক্ষীর। এরপর অবশ্য গল্পটা সবারই জানা। ২০১০ সালে চার হাত এক হয় মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষীর। বর্তমানে ক্রিকেট জগতে সুখী দম্পতি জুটির মধ্যে এই জুটি সেরার সেরা তকমা পেয়েছে। মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও নিয়মিতভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরম্যান্স করে চলেছেন। আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে নিজের দল চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন তিনি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026