Categories: বিনোদন

শাহরুখ পুত্র আরিয়ান নাকি সম্পর্কে রয়েছেন এই স্টারকিডের সঙ্গে, জানুন তার পরিচয়

বলিউডের সবথেকে জনপ্রিয় কয়েকজন তারকার মধ্যে একজন হলেন শাহরুখ খান। পুরো সিনেমা জগৎ এ সঙ্গে তিনি অত্যন্ত ভালোভাবে পরিচিত। বলিউডের সিনেমায় ইন্ডাস্ট্রিতে কিং খান হিসেবে পরিচিত হন শাহরুখ খান। শাহরুখ খানের সিনেমা এবং শাহরুখ খানের জীবন যাপনের ধারা সকলের বেশ পছন্দের বিষয়। তিনি যেভাবে নিজের পরিবারের সাথে বিলাসবহুল জীবনযাপন করেন সেটা সকলেই করতে চান। আপনাদের হয়তো মনে থাকবে, যখন ড্রাগ মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, সেই সময় শাহরুখ সকলের কাছ থেকে সাহায্য চেয়ে ছিলেন। সকলে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। জনতার থেকে কিছু কথা শুনতে হলেও শাহরুখ খান কিন্তু নিজের মর্যাদা ভালোভাবেই বজায় রেখেছেন।

তবে এই মুহূর্তে শাহরুখ খান নিজের ছেলে আরিয়ান খান এর জন্য আবারো সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। সম্প্রতি জানা গিয়েছে আরিয়ান খান একটি মেয়ের সঙ্গে প্রায়শই অনেক রাত পর্যন্ত পার্টি করেন এবং সেখানে আরিয়ান এবং ওই মেয়েটিকে একসাথে সময় কাটাতে দেখা যায়। বলতে গেলে, এই মেয়েটা কিন্তু আরিয়ানের সঙ্গে একেবারে ছোট বয়স থেকে সঙ্গে রয়েছে এবং শাহরুখ খানের পরিবারের সঙ্গে এই মেয়েটি অত্যন্ত ভালোভাবেই পরিচিত। কিন্তু, শাহরুখ খানের ছেলের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সেই মেয়েটি আসলে কে জানেন? চলুন জেনে নেওয়া যাক এই মেয়েটির পরিচয় ব্যাপারে আরও বিস্তারিত।

আরিয়ান খান, নামটি বর্তমানে সারা ভারত জানে মুম্বাই ড্রাগ মামলার পরে। এছাড়াও বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র হিসেবেও তার পরিচয় রয়েছে। এসমস্ত মামলার পরে শাহরুখের ছেলের নাম আরো বেশি ভাবে সামনে আসতে শুরু করেছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি চর্চার বিষয় হয়ে উঠেছেন। তবে তাকে কয়েকদিন যাবত একটি মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে পার্টি করতে এবং অত্যন্ত একান্ত সময় কাটাতে। সেই মেয়েটি আর কেউ নয় বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। সূত্রের খবর অনুযায়ী, আরিয়ান খান এবং শানায়া কাপুর ছোটবেলা থেকেই একে অপরের খুব ভালো বন্ধু এবং তারা দুজনেই কিন্তু একসাথে সময় কাটাতে অত্যন্ত পছন্দ করেন। তবে তাদের দুজনের মধ্যে যদি কোন সম্পর্ক থাকে তাহলে তা এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি।

তবে শুধুমাত্র আরিয়ান খান নয়, সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর এর সঙ্গে পুরো শাহরুখ খানের পরিবারের বেশ ভালো যোগাযোগ। কিছুদিন আগে আরিয়ান খানের বোন সুহানা খানের সঙ্গে একটি পুল পার্টিতে দেখা গিয়েছিল শানায়া কাপুরকে। এই পার্টিতে উপস্থিত ছিলেন চাংকি পান্ডের কন্যা অনন্যা পান্ডেও। খুব শীঘ্রই শানায়া এবং সুহানা বলিউডে ডেবিউ করতে চলেছেন। কিন্তু তার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে তার এবং আরিয়ান খানকে নিয়ে। তাদের দুজনের একসাথে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। যদিও তাদের তরফ থেকে এই মর্মে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026