নিউজ

সুপার সাইক্লোন আমফানের মধ্যেই জন্ম নিল ৬০ জন বাচ্চা

শ্রেয়া চ্যাটার্জি – সুপার সাইক্লোন আমফান কেড়ে নিয়েছে অনেক মানুষের জীবন। উড়িষ্যা,পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এমনকি কলকাতাসহ বিস্তীর্ণ এলাকাকে ছারখার করে দিয়েছে। তবে এত কিছু দুঃখের মধ্যেও এত না-পাওয়ার মধ্যেও রয়েছে একটা সুখবর। জন্ম নিয়েছে ৬০ টি ফুটফুটে শিশু। ভদ্রক ডিস্ট্রিক কালেক্টর জ্ঞানা দাস জানিয়েছেন, ২১৮ জন গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম দিন জন্ম দিয়েছিলেন ৪৩ জন মা, পরেরদিন জন্ম দেন ৬০ জনের বাকিরা।

এদের মধ্যে একজন যার নাম শুভাকান্তি সাহু, তিনি আবার যমজ সন্তানের জন্ম দেন। বুধবার কেন্দ্রপাড়া জেলার এক গর্ভবতী নারী যখন প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন, তখন বাইরে প্রচন্ড ঝড় হওয়ার কারণে রাস্তায় গাছ পড়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে পারেনি। তাকে দমকলের একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলে, তিনি গাড়ির মধ্যে একটি সন্তানের জন্ম দেন।

একেই করোনা ভাইরাস অথবা তারপরে ঘূর্ণিঝড় আমফানের এমন প্রভাব। সব মিলিয়ে একেবারে বিধ্বস্ত অবস্থা সাধারণ মানুষের। আমফান কেড়ে নিয়েছে বহু মানুষের জীবন, সম্পত্তি, বাড়িঘর, চাষের জমি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। তবে এর মাঝেও এমন একটি খবর যা সত্যি আনন্দদায়ক। তবে এক্ষেত্রে কবির ভাষায় বলতে হয়, ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। এই রকম পরিস্থিতিতে সত্যি কি নবজাতকের জন্য এ বিশ্বকে বাসযোগ্য করে তোলা সম্ভব হয়েছে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026