কিদের জ্বালায় মরা কুকুরের মাংস খাচ্ছে মানুষ, দেখুন ভাইরাল ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি – সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে তা একেবারে গা শিউরে উঠার মত। রাস্তায় পড়ে থাকা মরা কুকুরের মাংস খাচ্ছেন এক মানুষ। দিল্লি – জয়পুরের হাইওয়ের উপরে তোলা এই ঘটনাটি। যা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ সবাইকে নাড়া দিয়ে গেছে। করোনা ভাইরাস এর জন্য দেশে অনেকদিন থেকেই লকডাউন চলছে। সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। না হলে কি আর খিদের জ্বালায় কেউ মরা কুকুরের মাংস ছিঁড়ে খায়? ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীন নয়, সুস্থ মানুষের পক্ষে কতটা খিদের জ্বালা থাকলে তবে এমন কাজ করা যায়।
করোনা ভাইরাস গোটা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে। বিশ্বের সমস্ত তাবড় তাবড় উন্নত দেশ গুলি এর কাছে মাথা নত করেছে। ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা কোন অংশে কম নয়। তার সাথে সাথে রয়েছে মানসিক যন্ত্রণা। কার্যত, সকলে গৃহবন্দি হয়ে বসে রয়েছে। কলকারখানা বন্ধ, যানবাহন চলছেই না। কি করে দুবেলা-দুমুঠো অন্নসংস্থান হবে, এই ভেবেই ভেবেই মানুষ দিনানিপাত করছেন।
সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ঘটনা দেখলে ভয়েতে আঁতকে উঠতে হয়। যদিও সেই ক্ষুধার্ত মানুষটিকে পরে একজন ব্যক্তি গাড়ি থেকে প্রথমে জিজ্ঞাসা করলেন ‘আরে ভাই তোমার কাছে কি খাবার নেই?’ তারপর নেমে খাবার এবং জলের বোতল দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…