নিউজ

আমফানের তাণ্ডব সাথে কলকাতায় তুমুল বৃষ্টি, জানুন কোথায় কত বৃষ্টি হয়েছে

আমফানে বিধ্বস্ত শহর কলকাতা। এখন চারিদিকে শুধু ধ্বংসের ছবি। কলকাতার সেই সৌন্দর্য কেড়ে নিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্নিঝড়ের গতিবেগ পুরানো বহুদিনের রেকর্ড ভেঙে দিয়েছে। বুধবার কলকাতাতে এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৩ কিলোমিটার। সূত্রের খবর অনুযায়ী কলকাতাতে প্রায় ৫০০০ গাছ ভেঙেছে এই ঝড়ে। বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের পাশাপাশি CESE-র অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই।

বিধাননগর, গড়িয়া, মানিকতলা, সোনারপুর, সহ উত্তর ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কার্যত বিদ্যুৎহীন ছিল বুধবার। এখনও কলকাতার বেশ কিছু এলাকাতে বিদ্যুৎ আসেনি। মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি নিজে সিইএসসি এলাকায় পরিষেবা চালু করার কথা বললেও তার কোনো সুরাহা  হয়নি। শুধু বিদ্যুৎ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জল পর্যন্ত আসেনি। বিদ্যুৎ ও জল ব্যবস্থা দুটোই পুরোপুরি বন্ধ।

বুধবার শুধু ঝড়ের তান্ডব  চলেনি, তার সাথেই ছিল প্রবল বৃষ্টি। বুধবার কলকাতার কোথায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, রইল তার তালিকা।

বেলগাছিয়া ৭১ মিলিমিটার, মানিকতলা ৭৭ মিলিমিটার, বীরপাড়া ১৬১ মিলিমিটার, ধাপা ১২২ মিলিমিটার , উল্টোডাঙা ১৩২ মিলিমিটার, ঠনঠনিয়া ১৮২ মিলিমিটার, বালিগঞ্জ ১৮৮ মিলিমিটার, চেতলা ১৭২ মিলিমিটার, কালীঘাট ২১৪ মিলিমিটার, বেহালা ১০৪.৮ মিলিমিটার, তপসিয়া ১৮১ মিলিমিটার, দত্তবাগান ১৫৪ মিলিমিটার, দমদম ১৯৪ মিলিমিটার, আলিপুর ২২২ মিলিমিটার

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026