দিল্লি ছাড়ল মোদী, বাংলার পথে প্রধানমন্ত্রী
আমফান বিধস্ত বাংলা পরিদর্শনে দিল্লি থেকে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের পর ওড়িশাতেও যাবেন। আজ সমস্ত কিছু পরিদর্শনের পর তিনি একটি রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সাথে । সেখানে কিভাবে বাংলাকে সাহায্য করা যায় তাই নিয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারির ২৯ তারিখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও চিত্রকোট- এসেছিলেন।
তারপর প্রায় ৮৩ দিন পর তিনি আজ বাংলায় আসছেন। বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ হাজার কোটি টাকা আমফান বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণের জন্য রেখেছেন। বাংলাতে প্রায় ৭২ জনের এই ঝড়ে মৃত্যু হয়েছে। তিনি মৃতদের পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন। মমতা প্রধানমন্ত্রীকে বাংলাতে এসে বর্তমান পরিস্থিতি দেখার জন্য অনুরোধ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি দল ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরিদর্শনের জন্য আসবেন বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল এস এন প্রধান। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫-১৬৫ ছিল। বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতাতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৩ কিলোমিটার। কলকাতাতে ও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…