ভাইরাল & ভিডিও

Viral: মধ্যরাতে মূল মন্দিরের দেওয়ালে ভেসে উঠলো এক অদ্ভুত মুখ! ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্তরা, রইল ভিডিও

এই পৃথিবীতে আমাদের চারপাশে এমন অনেক ঘটনাই ঘটে, যা রীতিমতো আমাদের অবাক করে দেয়। এমন কিছু ঘটনা যা আমাদের ধারণার বাইরে। যা দেখলে সমস্ত যুক্তি, তর্ক-বিতর্ক হার মানে। যা প্রশ্ন তোলে মানুষের মনে। যুগ এগোচ্ছে, প্রযুক্তিও দিনদিন উন্নত হচ্ছে। তবে আজকের সময়ে দাঁড়িয়েও সব ঘটনার হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে, যা দেখে কিছু কিছু মানুষ নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না।

মহারাষ্ট্রের চেম্বুরের এক শীতলা মন্দিরে মধ্যরাতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ঘটেছে এই ঘটনাটি। জানা গেছে, মন্দিরটি প্রায় ৫০ বছরের পুরনো। এই মন্দিরে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান মায়ের দর্শনের জন্য। সম্প্রতি এই মন্দিরে যা ঘটলো! তা দেখে ঐ মুহূর্তে মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তগনের পাশাপাশি অবাক হয়েছেন গোটা নেটদুনিয়া।

ঘড়ির কাটায় তখন রাত ১২’টা বাজে। শীতলা মায়ের মূল মন্দিরের দেওয়ালে ভেসে উঠল এক বিস্ময়কর মুখ, যা দেখে ঐ সময়ই শোরগোল পরে গিয়েছিল মন্দিরের অন্দরে ভক্তদের মাঝে। সেখানে উপস্থিত এক ব্যক্তি এই গোটা দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলেন নিজের ফোনে। পরে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিওটি দেখার পর থেকে কেউই কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। কোথাও গিয়ে বৈজ্ঞানিক যুক্তি আধ্যাত্বিক যুক্তির সামনে মাথা নত করেছে।

সম্প্রতি এই ভিডিওটি ইনস্টাগ্রামের ভাইরাল ভয়ানি (Viralbhayani) নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, তারা এই খবরের সত্যতা যাচাই করেছেন। তারা নিজেদের পেজের তরফ থেকে একজনকে পাঠিয়েছিলেন এই খবরের সত্যতা যাচাই করার জন্য। তিনি মন্দিরে গিয়ে ধর্মেন্দ্র ভাগেলার সাথে কথা বলে এই পুরো বিষয়টির সত্যতা যাচাই করেছেন। সত্যিই সেদিন মধ্যরাতে এমন যুক্তিহীন ঘটনার সাক্ষী হয়েছিলেন হাজার হাজার মানুষ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হাজারে হাজারে ভক্তরা ভিড় জমাচ্ছেন এই শীতলা মায়ের মন্দিরে।

উল্লেখ্য, ভক্তদের পাশাপাশি নেটিজেনদের একটা বড় অংশের দাবি ঐ বিস্ময়কর মুখ আর কারোর নয় স্বয়ং মা শীতলারই ছিল। তিনি তার ভক্তদের দেখা দিয়েছিলেন এদিন। সমস্ত যুক্তি-তর্ককে পিছনে ফেলে এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ার সেনসেশনাল ভিডিও হয়ে উঠেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026