বিনোদন

Kancha Badam: বাদামকাকুর সাথে জমিয়ে নাচল তৃণা-শন, রইল ভিডিও

গতবছর থেকেই ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ গান রীতিমতো মন কেড়েছে সকলের। এই গানের হাত ধরে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতির জন্যই তিনি ভাইরাল হয়েছিলেন নেটদুনিয়ায়। এই গানটি গতবছর থেকে শুরু করে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় রয়েছে। তারকা থেকে সাধারণ কেউই বাকি নেই এই গানের সাথে রিল ভিডিও বানাতে। এর আগেও তৃণা সাহা এই গানের সাথে একাধিকবার বানিয়েছেন ইনস্টারিল। সম্প্রতি শন ব্যানার্জীর সাথে বাদামকাকুকে নিয়ে আবারো কাঁচা বাদামে ইনস্টারিল বানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একেবারে ক্যাজুয়াল সাজে ছোটপর্দার অভিনেত্রী তৃণা সাহা ও ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেতা শন ব্যানার্জী বাদামকাকু অর্থাৎ ভুবন বাদ্যকরকে সামনে পেয়ে একেবারেই ছাড়তে নারাজ ছিলেন। তাই আবারো তাকে নিয়েই কাঁচা বাদাম গানের সাথে বানিয়ে ফেললেন ইনস্টারিল। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও রিপড জিন্স। অন্যদিকে অভিনেতা পরেছিলেন হলুদ রঙের একটি ট্রান্সপারেন্ট শার্ট ও নীল জিন্স। পাশাপাশি সকলের প্রিয় বাদামকাকুকে সাদা ধুতি-পাঞ্জাবিতে দেখা গিয়েছে। সম্ভবত স্টুডিও পাড়াতেই এই ভিডিও শুট করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে তিনি নিজের স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ইস্মার্ট জোড়ির মঞ্চে। সম্ভবত সেইদিনেই এই ভিডিওটি বানিয়েছে তারা।

এই মুহূর্তে তৃণা সাহা স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শন ব্যানার্জী স্টার জলসারই অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’এ মুখ্য চরিত্রে রয়েছেন। এনারা দুজনেই ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দুটি মুখ। বর্তমানের তারকা হিসেবেও সোশ্যাল মিডিয়ার পাতাতে তাদের আনাগোনা কিছু কম নয়। প্রায়ই থেকে থেকে এমন ধরনের রিল ভিডিও তারা বানিয়ে থাকেন তারা। এটা তাদের কাছেও বিনোদনের অন্যতম মাধ্যম। কাজের ফাঁকে স্টুডিও পাড়াতে বাদামকাকুকে পেয়ে তারা একেবারেই সুযোগ হাতছাড়া করতে রাজি হননি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026