এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এক মজার দৃশ্য। যা দেখে অবাক নেটিজেনরা। কি সেই দৃশ্য? সোশ্যাল মিডিয়াতে হামেশাই নানা পশুপাখির মজাদার কাহিনী ভাইরাল হয়। আবার পশুরাজ সিংহের নানা অবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল হয়। এবারে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে সিংহের সাথে সিংহীর লড়াই। হ্যাঁ, একদম ঠিক পড়ছেন।
পশুরাজ সিংহের সাথে লড়াই হচ্ছে জঙ্গলের রানী সিংহীর। আর এই সিংহীর গর্জনে রীতিমত ভয় পাচ্ছে বনের রাজা। আর ভয়ে সিংহ মশাই লেজ গুটিয়ে পালিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এটি গুজরাটের গির অরণ্যের বলেই মনে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে একটি সাফারি জিপ দাঁড়িয়ে আছে। সেখানে পর্যটকরা এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপযোগ করছেন। এই ভিডিওটি ২৬ জুলাই শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ২ লক্ষাধিক মানুষ এই ভিডিও দেখেছেন। ৯ হাজারেরও বেশি লাইক পড়েছে এই ভিডিওতে এবং ২ হাজারের বেশিবার রিটুইট করা হয়েছে।
ভিডিওটি শেয়ার করেছে ওয়াইল্ড ইন্ডিয়া আর ক্যাপশনে লেখা আছে, “গির অরণ্যে তোলা হয়েছে এই ভিডিও। অবশ্যই হেডফোন লাগিয়ে শুনুন।” ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে সিংহী বসে আছে। আর যেই না পশুরাজ কাছে এসেছে। অমনি সিংহী রেগে আগুন। জোর গর্জন করছে। এই গর্জনের ভয়ে ঘাবড়ে গিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে পশুরাজ।
দেখুন সেই ভিডিও –
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…