শ্রেয়া চ্যাটার্জি – সংসারের চাপে অনেক সময় অনেকের প্রতিভা নষ্ট হয়ে যায়। মানুষ জন্ম থেকেই কিছু না কিছু প্রতিভা নিয়েই জন্মায়, কিন্তু সেই প্রতিভা সবসময় বিকাশ হওয়ার সুযোগ হয় না। আর্থিক অনটন এই প্রতিভা বিকাশ না হওয়ার অনেক সময় এক বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক হারিয়ে যাওয়া প্রতিভাকে লোকজনের সামনে নিয়ে আসা সম্ভব হয়। ভাইরাল ভিডিও দেখে অনেক সময় এই প্রতিভার যোগ্য সম্মান দেওয়া হয়।
কৃষ্ণনগর লোকাল এর ভিড়ে ঠাসা লোকজনের মাঝখানে উদাত্ত কণ্ঠে গেয়ে চলেছেন মান্না দের গান। অসাধারণ দক্ষতার সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গিয়ে চলেছেন একটার পর একটা গান। গান গাওয়ার প্রতিভা না থাকলে এমন করে গান গাওয়া সত্যিই অসম্ভব। মান্না দের সেই বিখ্যাত গান ‘ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে’ গানটি অসাধারণ সুকৌশলে গেয়ে চলেছেন তিনি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়ে গেছে। কমেন্টবক্সে উপচে পড়েছে ভালবাসার ঢেউ। প্রত্যেকে তার এই অপূর্ব কণ্ঠস্বরকে বাহবা জানিয়েছেন। এমন ভিডিও সত্যিই ভাইরাল হওয়ার প্রয়োজন এবং এতোটাই ভাইরাল হওয়ার দরকার যাতে এই মানুষটির যোগ্য সম্মান পায়। যার কণ্ঠে মা সরস্বতী স্বয়ং বিরাজ করছেন তার কি এমন ভিক্ষাবৃত্তি মানায়?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…