বিনোদন

Neel Bhattacharya: ভারতীয় টেলিভিশন জগতে নতুন ইতিহাস গড়তে চলেছেন ‘কৃষ্ণকলি’র নিখিল, কিন্তু কিভাবে?

ভারতীয় টেলিভিশন জগতে এক ইতিহাস গড়তে চলেছে। আজ অব্দি কোনো ধারাবাহিকে এইরকম ঘটনা ঘটেনি। দুই ধারাবাহিকে একজন থাকবেন লিড চরিত্র। হ্যাঁ এরকমই ঘটতে চলেছে বাংলা ধারাবাহিকে। একইসঙ্গে দুটি ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যকে। হ্যাঁ, জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘উমা’র অভিমন্যু হয়ে শীঘ্রই দেখা যাবে ‘কৃষ্ণকলি’র নিখিলকে। বিশ্বাস না হলে এটাই সত্যি।

জি বাংলার এই আসন্ন ধারাবাহিক উমাতে নায়ক হচ্ছেন নীল, সে কথা জুলাইয়ের শুরুতেই জানা গিয়েছিল। তবে অনেকেই ভেবেছিল কৃষ্ণকলি ধারাবাহিক শেষের পথে। তবে বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিকে নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্যকে দেখা যাচ্ছেনা। গল্পের চিত্রনাট্য অনুযায়ী তিনি এখন গল্পের বাইরে আছেন। অনেকে ভেবেছিলেন উমার জন্য কৃষ্ণকলি থেকে সরে দাঁড়াতে পারেন নিখিল তেমন মনে করেছিল।

তবে না নীল এখনই কৃষ্ণকলি থেকে বাদ পড়ছেনা। সঅভিনেতা নিজেই এক সংবাদমাধ্যমে জানালেন, একইসঙ্গে দুটো ধারাবাহিকেই থাকছেন তিনি। অভিনেতা জানান, ‘ছোট পর্দায় প্রথম বার তিনি দু’টি ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করবেন। তাই তিনি নিজেও খুব এক্সাইটেড। সত্যি বলতে দুটো একদম দু-রকমের চরিত্র। নিখিল হয়ে দর্শকদের যেমন মন জয় করেছি, অভিমন্যু হয়ে তার চেয়ে আরও বেশি দর্শকদের ভালোবাসা পেতে চান’। নীলকে দুই ধারাবাহিকে অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুগামীরাও খুশিতে উচ্ছ্বসিত।

আসল ব্যপার হল ‘কৃষ্ণকলি’ আর ‘উমা’ দুই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এক। সুশান্ত দাসের টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক ‘উমা’। এই সপ্তাহ থেকে এই ধারাবাহিকের শ্যুটিং শুরু হতে চলছে। সূত্র থেকে জানা গিয়েছে এই ধারাবাহিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে থাকবেন নীল। পাশাপাশি সমাজসেবা করাও অভিমন্যুর মূল লক্ষ্য। নিজের সংস্থার মাধ্যমে সমাজের দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন অভিমন্যু। ঘটনাচক্রে তাঁর দেখা হবে ‘উমা’র সঙ্গে। যে গরীব হলেও দু-চোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। কীভাবে পরস্পর একসাথে নিয়ে নিজেদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে উমা-অভিমন্যু, কেমন হবে তাঁদের প্রেমের গল্প তাই দেখানো হবে উমাতে। কাহিনিটা? উমা চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীকে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026