বিনোদন

Nusrat-Yash: সত্যি কি হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা নুসরত? এই প্রসঙ্গে কি বললেন অভিনেত্রীর চর্চিত প্রেমিক যশ

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। এইতো গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সকলের সামনে চলে আসে। । ‘বিবাহিতা’ নুসরতের সঙ্গে যশের প্রেম ও সহবাস নিয়ে টলিপাড়ার পেজ থ্রি সরগরম। তবে জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরত জানান, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে ‘অবৈধ’। সেই সম্পর্ককে সহবাসের নাম দিয়ে তিনি জানান, বহু মাস আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। অন্যদিকে নুসরতের আগত সন্তানের পিতৃত্ব আগেই অস্বীকার করেছেন নিখিল। তবে এই শিশুর পিতৃপরিচয় এখনো গোপনে রেখেছেন অভিনেত্রী।

বুধবার সকাল থেকে টলিপাড়ায় এখন নতুন গুঞ্জন আর ২৪ ঘন্টার মধ্যে প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। আর অপেক্ষা আর কয়েক মুহূর্তের। ইতিমধ্যে অভিনেত্রী নাকি বুধবার সাস সকালে নিজের চর্চিত প্রেমিকের হাত ধরে এক কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। নুসরত যে কোনও সময় গুড নিউজ দেবেন। তবে সত্যি কি কয়েক ঘন্টার মধ্যে প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বসিরহাটের তারকা সাংসদ? তবে বিস্তারিত খোঁজ নিয়ে জানা গেল তিনি এখনো হাসপাতালে ভর্তি হননি।

তবে এটা জানা গিয়েছেন আগস্টের শেষেই আসছে নুসরতের বাড়িতে নতুন অতিথি। সকালে ভর্তি না হলেও আজ বিকালের দিকে বা কাল সকালের দিকে হাসপাতালে ভর্তি হতে পারেন। জানা যাচ্ছে,আগামীকালই নুসরত প্রথম সন্তানের জন্ম দিতে পারে। তবে এবিষয়ে সঠিক খবর জানার জন্য নুসরতের মুখুপাত্রের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা কোনো উত্তর পাওয়া যায়নি। কবে নতুন অতিথি আসবে এই নিয়ে আশঙ্কা থাকলেও এটা জানা গিয়েছে, নুসরত নাকি চিকিৎসকদের কাছে আবদার করেছেন নিজের সন্তানের জন্ম দেওয়ার সময় তাঁর পাশে যশ যেন থাকেন।

অন্যদিকে বুধবার দুপুরে যশের আসন্ন নতুন ছবি ‘চিনে বাদাম’-এর শুভ মহরতে নির্দিষ্ট সময়েই হাজির হয়েছিলেন অভিনেতা। অনেকে মনে করছিলেন নুসরত যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে তিনি এই মহরত অনুষ্ঠানে হাজির থাকবেন কি করে। কিন্তু অনুষ্ঠানের সঠিক সময়ে উপস্থিত ছিলেন যশ। এমনকি অনুষ্ঠান শেষে রাজডাঙায় অবস্থিত জারেক এন্টারটেনমেন্টের অফিসেই ছিলেন যশ।

তবে অনেকের প্রশ্ন এখন খুব শীঘ্রই যশের আসন্ন সিনেমার শ্যুটিং এর কাজ শুরু হবে। তাহলে কি অভিনেতা সত্যি কি নিজের প্রেমিকার আবদারে হাসপাতালে থাকতে পারবেন? সত্যি যশ নুসরতের পাশে থাকবেন কিনা তা জানা নেই, তবে নতুন সিনেমায় ব্যস্ত থাকার আগেই মঙ্গলবার নিজের চর্চিত প্রেমিকার সাথে সারাদিন একসঙ্গে কাটিয়েছেন। দুজনের ইনস্টাগ্রাম স্টোরিতে একসাথে ছবি না দিলেও শহরের এক পাঁচতারা হোটেলে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা গিয়েছে। প্রায় একই সময়ে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই দুই ছবি আপলোড করেন ‘যশরত’।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026