ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Atal Pension Yojana: ৭ টাকা প্রতি দিন দিয়ে বছরে পান ৬০ হাজার টাকা, জানুন কী করে

দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য কয়েক বছর আগে ‘অটল পেনশন যোজনা’ (Atal Pension Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। এটি তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ বা পিএফআরডিএ দ্বারা জাতীয় পেনশন সিস্টেমের (এনপিএস) অধীনে পরিচালিত হয়। অটল পেনশন প্রকল্পের আওতায় গ্রাহকরা ৬০ বছর বয়সের পরে একটি স্থির পরিমাণ পেনশন পান।

আঅটল পেনশন যোজনা বা এপিওয়াই একটি মিনিমাম গ্যারেন্টেড সরকারি পেনশন প্রকল্প। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, অন্য সমস্ত পেনশন প্ল্যানের তুলনায় বাজারে অনেক ভালো ফল করেছে অটল পেনশন যোজনা। বিগত এক বছর ধরে এই প্রকল্প ১১ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।

অটল পেনশন যোজনার এমন আকর্ষক ফলাফল আরও কয়েকটি প্রশ্নের জন্ম দেয় গ্রাহকদের মনে। এর ফলে গ্রাহকদের কি লাভ হবে? তাঁদের পেনশনের অঙ্ক কি বাড়তে পারে? এই যোজনা অনুসারে কোনও ব্যক্তি প্রতি মাসে অল্প কিছু টাকা জমা দিলে ৬০ বছর বয়সের পরে আজীবন মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পাবেন। কোন বয়সের গ্রাহকদের নির্দিষ্ট অংকের পেনশনের জন্য কত টাকা জমা দিতে হবে, তা প্রকল্পে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তবে কিন্তু ওই প্রকল্প বাজার থেকে বেশি আয় করায় তার সুফল গ্রাহকদের লাভবান হওয়ার সম্ভাবনা। কারণ আয় করা অতিরিক্ত অর্থ গ্রাহকদের বর্ধিত সুযোগ সুবিধা হিসেবে দেওয়া হতে পারে।

এই যোগনার অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য ―

*আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।

*আপনার বয়সসীমা ১৮-৪০ -এর মধ্যে হতে হবে।

*বৈধ আধার নম্বর এবং ফোন নম্বর থাকতে হবে।

*একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি’ বা পিএফআরডিএ (PFRDA) -এর তরফ থেকে জানানো হয়েছে, ‘ন্যূনতম নিশ্চিত পেনশনের জন্য গ্রাহকরা একটি নির্দিষ্ট টাকা জমা দিচ্ছেন। যদি দেখা যায় তাঁদের ন্যূনতম নিশ্চিত পেনশন দিতে গিয়ে যে খরচ হবে তার তুলনায় বাস্তবে বেশি আয় হলে অতিরিক্ত অর্থ গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হবে। ফলে গ্রাহকরা এই প্রকল্পের অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন।’ আর কোনও ভাবে অটল পেনশন যোজনা বাজারে খারাপ ফল করলে গ্রাহকদের ন্যূনতম নিশ্চিত পেনশন দিতে গিয়ে যে খরচ হবে তার তুলনায় বাস্তবে কম আয় হলে ঘাটতির অর্থ সরকার দেবে। অর্থাৎ গ্রাহকরা কোনও অবস্থায় নির্দিষ্ট ন্যূনতম অর্থের থেকে কম রিটার্ন পাবেন না।

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026