ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Atal pension yojana: এক কোটিরও বেশি মানুষ গ্রহণ করেছেন পেনশন স্কিম, জানুন এই স্কিম সম্পর্কে আরও বিস্তারিত

বৃহস্পতিবার রাতে অটল পেনশন যোজনা (APY) সংক্রান্ত একটি বড় তথ্য দিয়েছে ভারতের অর্থ মন্ত্রক। মন্ত্রক বলেছে যে ১.১৯ কোটিরও বেশি নতুন গ্রাহক ২০২২-২৩ আর্থিক বছরে অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করেছেন, যার ফলে বছরে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে।

এর আগে ২০২১-২২ আর্থিক বছরে , ৯৯ লক্ষ গ্রাহক অটল পেনশন যোজনার সাথে যুক্ত ছিলেন। মন্ত্রণালয় আরও বলেছে যে, পাবলিক সেক্টর ব্যাংক ক্যাটাগরিতে ৯টি ব্যাংক বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অর্থ মন্ত্রকের মতে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রতিটি শাখায় ১০০-টিরও বেশি APY অ্যাকাউন্ট খুলেছে৷

মন্ত্রক বলেছে যে, ২০১৫ সাল থেকে APY-এর অধীনে মোট নথিভুক্তি ‘২৩ আর্থিক বছরের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত ৫.২০ কোটির অঙ্ক ছাড়িয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপনায় মোট সম্পদ রয়েছে প্রায় ২৭,২০০ কোটি টাকা। স্কিমটি চালু হওয়ার পর থেকে এই স্কিমটি এখনো অবধি ৮.৬৯% বিনিয়োগ রিটার্ন অর্জন করেছে ।

অটল পেনশন যোজনা কি?

অটল পেনশন যোজনা বিশেষভাবে আপনার বৃদ্ধ বয়সের জন্যই তৈরি করা হয়েছে। এই স্কিমটি ভারত সরকার চালিয়ে থাকে ভারতের সকল মানুষের জন্য। ভারত সরকার এই প্রকল্প শুরু করেছে, যাতে মানুষ বার্ধক্যে কোনও সমস্যায় না পড়ে এবং বার্ধক্যের সময়ের জন্য সকলে অর্থ সঞ্চয় করতে পারেন। এই প্রকল্পে সামান্য পরিমাণ অর্থ জমা করলেই আপনার বার্ধক্যের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে।

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন? শুধুমাত্র ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে ব্যক্তিরা রয়েছেন, তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৬০ বছর পর, আপনি ৫,০০০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। এতে আপনাকে নূন্যতম ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

আপনি কখন ৫ হাজার টাকা পাবেন?

এই প্রকল্পের মাধ্যমে পেনশন পেতে হলে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১,৪৫৪ টাকা করে জমা করতে হবে। জমা করা টাকার পরিমান সঠিক থাকলে এবং আপনি কোনভাবেই ডেডলাইন ফেল না করলে ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০৯ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন

আপনি কোথায় অ্যাকাউন্ট খুলতে পারেন?

এই স্কিমের সুবিধা নিতে হলে, আপনি নিকটস্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর আপনাকে অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং তারপর প্রতি মাসে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026