খেলা

IPL 2023: ভালো করে অভিষেকের আগেই IPL ছেড়ে বাড়ি ফিরলেন লিটন কুমার দাস, কারণ জানালো ফ্রাঞ্চাইজি

একমাত্র বাঙালি ক্রিকেটার হিসেবে নাইট শিবিরে অবস্থান করছিলেন বাংলাদেশের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। পুরো মরশুমের জন্য নাইট শিবিরে থাকতে না পারলেও গ্রুপ পর্যায়ে একাধিক ম্যাচ খেলার উদ্দেশ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে উড়ে এসে ইতিমধ্যে একটি ম্যাচও খেলেছেন লিটন কুমার দাস। যদিও সেই ম্যাচে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেননি তিনি। তবুও পরবর্তী সুযোগের জন্য নাইট ড্রেসিং রুমে অপেক্ষায় ছিলেন তিনি।

তবে আজ একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে নাইট শিবিরের তরফ থেকে জানানো হয়েছে, ‘পরিবারের সদস্যের অসুস্থতার কারণে দেশে ফিরে গেছেন লিটন কুমার দাস।’ আমরা আপনাদের জানিয়ে রাখি, ছোট্ট কনফারেন্সে লিটন কুমার দাসের আইপিএলে প্রত্যাবর্তনের প্রসঙ্গে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। অর্থাৎ তিনি চলতি আইপিএলে নিজের শিবিরে আর যোগদান করবেন কিনা সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি লিটনের ফ্রাঞ্চাইজি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, মেগা নিলামে ৫০ লক্ষ টাকা বেসিক প্রাইজে লিটন কুমার দাসকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তিনি যে আইপিএলের পুরো আসর কলকাতার জন্য সার্ভিস দিতে পারবেন না, বিষয়টি আগেই নিশ্চিত করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। পরে অবশ্য কলকাতা নাইট রাইডার্স শিবির কর্তৃক তাকে অনুরোধ করা হয় পুরো আইপিএল থেকে সরে দাঁড়ানোর জন্য। তবে ফ্রাঞ্চাইজির সেই অনুরোধে কর্ণপাত করেননি লিটন কুমার দাস।

উল্লেখ্য, নাইট শিবিরে ডাক পাওয়া অন্য এক বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান ফ্রাঞ্চাইজির অনুরোধে চলতি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেও লিটন কুমার দাস কয়েকটি ম্যাচ খেলতে যোগ দেন শিবিরে। তবে তার ক্যারিয়ারের প্রথম ম্যাচেই নিজের ফ্রাঞ্চাইজিকে চরম হতাশা জনক পারফরমেন্স উপহার দেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026