{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
যদি এই দিওয়ালিতে আপনি একটি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার ব্যাপারে ভাবছেন, তাহলে Ather Rizta Z হতে চলেছে আপনার জন্য একটা দারুন পছন্দ। অনেক সস্তায় ইএমআই প্ল্যানের মাধ্যমে আপনারা এখন এই ইলেকট্রি স্কুটার কিনতে পারছেন। এই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ১৬০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, এবং তার সাথেই পেয়ে যাবেন দুর্দান্ত গতি ও দক্ষতা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এই ইলেকট্রিক স্কুটারের সমস্ত ফিচার এবং ইএমআই অপশন।
এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ৪.৩ কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি PMSM মোটর, যা আপনাকে ২২ নিউটন মিটার টর্ক তৈরি করবে। এই মোটরের সাথে আপনারা এই স্কুটারে পেয়ে যাবেন ৩.৭ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনাদের জানিয়ে রাখি, এই বিশেষ ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন তিন বছরের পর্যন্ত ওয়ারেন্টি। ব্যাটারির উপরে এই তিন বছরের ওয়ারেন্টি থাকছে। অন্যদিকে, চার্জার এবং মোটর এর উপরেও থাকছে তিন বছরের ওয়ারেন্টি। এর পাশাপাশি, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দৌড়াতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে চলেছে।
এই নতুন ইলেকট্রিক স্কুটারের ফিচার এর ব্যাপারে বলতে গেলে, এখানে আপনারা পেয়ে যাবেন একটি এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, এলইডি টার্ন সিগনাল ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লো ব্যাটারি ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াইফাই কানেক্টিভিটি, মিউজিক কন্ট্রোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ওডোমিটার, ইউএসবি চার্জিং পোর্ট, নেভিগেশন, কল এবং এসএমএস অ্যালার্ট, রোডসাইড অ্যাসিস্ট্যান্ট, এন্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল লক, প্যাসেঞ্জার ফুট রেস্ট, ইন্টারনেট কানেক্টিভিটি এবং ৩৪ লিটারের আন্ডার সিট স্টোরেজ। এছাড়াও এই স্কুটারে আপনারা সামনে পেয়ে যাবেন টেলিস্কোপিক এবং পিছনে পেয়ে যাবেন মনোশক সাসপেনশন। ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বলতে গেলে, এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কম্বি ব্রেক সিস্টেম পেয়ে যাবেন। সামনের দিকে রয়েছে ডিস্ক ব্রেক, এবং পিছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক সিস্টেম।
Ather Rizta Z ইলেকট্রিক স্কুটারের দিল্লি এক্স শোরুমে দাম হলো ১,৪৪,৯৪৭ টাকা। যদি আপনার বাজেট কম হয়, তাহলে আপনাকে ১৫,০০০ টাকা ডাউনপেমেন্ট করে এই স্কুটার বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপর আপনাকে ১,৩৮,১৩৪ টাকার লোন নিতে হবে ৩ বছরের জন্য, এবং এর জন্য আপনাকে ৯.৭ শতাংশ সুদ দিতে হবে। প্রতি মাসে এই লোন শোধ করার জন্য ৪,৪৩৮ টাকা করে দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…