Categories: BB Plus

Aadhaar Card: এবার পোস্ট অফিসে তৈরি করা হবে শিশুদের আধার কার্ড, এইভাবে আবেদন করুন

আজকাল ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড যেকোনো ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে উঠেছে। সরকারি হোক কিংবা বেসরকারি কাজে, আধার কার্ডের গুরুত্ব দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মত গুরুত্বপূর্ণ নথি তৈরি করতে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। বিগত কয়েক মাস ধরে আধার কার্ড সংশোধনসহ আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেটের কাজ চলছে। বর্তমানে বিনা খরচে এই পরিষেবা গ্রহণ করতে পারছেন সাধারণ মানুষ।

তবে বড়দের ক্ষেত্রে আধার কার্ড সংশোধন কিংবা সংযোজন করা যতটা সহজ, শিশুদের ক্ষেত্রে নতুন আধার কার্ড করা ঠিক ততটাই কঠিন। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে সহজ পদ্ধতিতে শিশুদের জন্য আধার কার্ড করবেন আপনি। তবে শিশুর জন্য আধার কার্ড করার আগে শিশুর সার্টিফিকেট, বাবা মায়ের আধার কার্ড এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে।

নতুন আধার কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে?

1. নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।

2: সেখানে প্রদর্শিত ফর্মে সন্তানের নাম, পিতামাতার নাম এবং আধার তালিকাভুক্তি ফর্ম সহ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন৷

3: সমস্ত তথ্য প্রদান করার পর অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করুন এবং আধার কার্ড নিবন্ধনের জন্য সময়সূচী নির্বাচন করুন। বিশেষ দ্রষ্টব্য, আধার কার্ড কেন্দ্র বেছে নেওয়ার জন্য আপনার বাড়ির কাছের তালিকাভুক্তি কেন্দ্র তালিকা থেকে খুঁজে নিন।

4: নির্ধারিত দিনে নিজের সন্তানকে নিয়ে আধার কেন্দ্রে পৌঁছান এবং হাতের ছাপসহ বাকি কার্যক্রম গুলি সম্পন্ন করুন।

5: এই প্রক্রিয়া সম্পন্ন করার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে আপনার শিশুর নতুন আধার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আর এভাবেই খুব সহজে নিজের সন্তানের আধার কার্ড তৈরি করতে পারবেন আপনি।

6. তাছাড়া পোস্ট অফিসে অ্যাপারমেন্ট নিয়েও আপনি খুব সহজে আপনার ছোট্ট বাচ্চার আধার কার্ড তৈরি করতে পারেন। যা আগামী ১৪ই অক্টোবর থেকে শুরু হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026