ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lpg cylinder: মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে গ্যাস সিলিন্ডার, বুক করতে চটজলদি করুন এই কাজ

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এলপিজি সিলিন্ডারের দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং মানুষের পকেটের বোঝা অনেকটা বাড়িয়ে দিয়েছে এই সিলিন্ডার। এমন পরিস্থিতিতে রাজ্যের মানুষকে বিশেষ স্বস্তি দিতে সস্তায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে রাজস্থান সরকার। এই প্রকল্পের অধীনে এখন মাত্র ৪৫০ টাকায় সিলিন্ডার দেওয়া হবে রাজ্যের মানুষদের। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা শুধুমাত্র একবার সিলিন্ডার কিনতে পারবেন। রাজস্থানের পূর্ববর্তী অশোক গেহলোট সরকার ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রকল্পটি বাস্তবায়িত করেছিল। তবে এবারে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভজন লাল আরো ৫০ টাকা কমে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। অর্থাৎ এবারে রাজস্থানে ব্যক্তিরা মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।

রাজস্থান সরকার সাধারণ মানুষকে সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার লক্ষ্যে একটা নতুন প্রকল্প শুরু করেছে যার মাধ্যমে মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার বিধান কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা তারা নিচ্ছেন যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কার্ড এবং ভর্তুকি সুবিধা রয়েছে। এছাড়াও সেই ব্যক্তিকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সাথে ওই ব্যক্তিকে সংযুক্ত থাকতে হবে। সঙ্গেই ওই গ্রাহকের কেওয়াইসি থাকতে হবে গ্যাসের সাথে লিঙ্ক করা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যোগ্য পরিবারকে ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। তবে এরপরে গ্যাস অপারেটরদের জন্য একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। অনেক গ্রাহক এই প্রকল্পের তথ্যের অভাবে আবেদন করতে পারছেন না। এর কারণে কিন্তু তাদেরকে সিলিন্ডারের সম্পূর্ণ মূল্য অর্থাৎ ৮২১ টাকা করে দিতে হচ্ছে। প্রকল্প অনুযায়ী ভর্তুকির পরিমাণ এবারে গ্রাহকদের একাউন্টে জমা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026