সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি কে ৩-১ গোলে হারিয়ে চলতি মরসুমের তৃতীয় জয় টি তুলে নিলো অ্যাটলেটিকো দি কলকাতা। এই জয়ের ফলে ৯ অঙ্ক নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল এটিকে। যুবভারতীতে আজ ছিল অ্যান্তোনিও লোপেজ হাবাস ও অ্যান্তোনিও ইরিন্দোর কৌশলগত লড়াই।
এটিকের অ্যাটাকে ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণা জুটি আজ ম্যাচের প্রথম থেকেই ছিল একদম নিখুঁত। প্রথমার্ধে দুটি দলই অনেক সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের মুখ দেখতে পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৭ ও ৭১ মিনিটে পেনাল্টি থেকে কলকাতার হয়ে গোল করেন রয় কৃষ্ণা। ৮৫ মিনিটে জামশেদপুরের সার্জিও ক্যাস্টেল পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রয় কৃষ্ণার একটি নিখুঁত পাশ থেকে এডু গার্সিয়া দৃষ্টিনন্দন একটি গোল করে জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…