নিউজ

তছনছ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, বুলবুলের তাণ্ডবে মাথায় হাত কৃষকদের

শেষমেষ রাজ্য থেকে বিদায় নিল বুলবুল, কিন্তু তার আগে রেখে গেল কিছু স্মৃতি। গতকাল সন্ধ্যা থেকে আশঙ্কা করা হচ্ছিল বুলবুল গভীর রাতে স্থলভাগে প্রবেশ করবে। ঠিক তেমনটাই হল।

অবশেষে মাঝরাতে মূলভূখন্ডে আছড়ে পড়ল সাইক্লোন ‘বুলবুল’। শনিবারই সাগরদ্বীপে তান্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়টি। কিন্তু সাগরদ্বীপ যাওয়ার আগেই পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা তছনছ করে দিল ঘূর্ণিঝড়টি। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, এগরার কিছু অংশে এই ঝড়ের সর্বাধিক প্রভাব পড়েছে। ঝোড়ো হাওয়ার ফলে ধান চাষের ক্ষতি হয়েছে। সমস্ত ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। এমনকি কিছু কিছু জায়গায় ধানগাছ জলের নীচে ডুবে গিয়েছে। চাষের ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ রাজ্যপালের

গত দুইদিন ধরে আশঙ্কা করা হচ্ছিল সাগরদ্বীপ ও বাংলাদেশে ১১০-১২০ কিমি বেগে আছড়ে পড়বে বুলবুল । সেই পূর্বাভাস ঠিক হয়েছে। কিন্তু সাগরদ্বীপ যাওয়ার আগে উপকূলীয় অঞ্চলে তান্ডব চালালো এই ঘূর্ণিঝড়টি। ঝড়ের ফলে চাষের যে ক্ষতি হয়েছে তা সাধারন মানুষের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বিস্তার করবে এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026