নিউজ

সমুদ্র থেকে স্থলভূমিতে আছড়ে পড়ছে ‘বুলবুল’

তড়িৎ ঘোষ: ল্যান্ড ফল শুরু হলো বুলবুলের অর্থাৎ সমুদ্র থেকে স্থলভূমিতে প্রবেশ করতে শুরু করলো অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই ল্যান্ডফল প্রসেসটি পুরো সম্পূর্ণ হতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগবে।

এই মুহূর্তে বুলবুল ভারত ও বাংলাদেশের সীমান্ত বরাবর সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে ১১০-১২০ কিমি প্রতি ঘন্টা বেগে স্থলভূমিতে প্রবেশ করছে।

বুলবুলের প্রভাবে উপকূলীয় জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝড় হওয়ার সাথে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। সংলগ্ন জেলা কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ৭০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির শুরু হয়েছে। আগামী ১২ ঘন্টায় বুলবুল ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটবে বাংলাদেশ ও ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026