খেলা

আইএসএলের প্রথম ডার্বিতে ২-০ গোলে দুরন্ত জয় এটিকে-মোহনবাগানের

গোয়া: শেষ মুহূর্তে ফিনিক্সের মতো কামব্যাক করেছে ইস্টবেঙ্গল। নিভে যাওয়া মশাল শেষ মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠেছে। খুলে গিয়েছে আইএসএলের দরজা। আইএসএলে পা রেখেছে ইস্টবেঙ্গল। আজ অভিষেক ঘটেছে এসসি ইস্টবেঙ্গলের। আর অভিষেক ম্যাচেই প্রথম ডার্বি খেলতে নেমে পড়ে ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান। আর আইএসএলের প্রথম ডার্বিতে দুরন্ত জয় এটিকে-মোহনবাগানের।

প্রথমার্ধের শুরু থেকেই এটিকে-মোহনবাগানকে বেশ চাপে রেখেছিল এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। যদিও পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করেছে রয় কৃষ্ণা সহ এটিকে-মোহনবাগানের অন্যান্য ফুটবলাররাও। দুই পক্ষই প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। ফলে নির্ধারিত ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ০-০ থাকে।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এটিকে-মোহনবাগানের অধিনায়ক রয় কৃষ্ণা যে দুরন্ত গোল করলেন, তাতে এটা প্রমাণিত যে এবারের আইএসএলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটের মাথায় কৃষ্ণার দুরন্ত গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। রবি ফাউলারের ইস্টবেঙ্গল চোরাগোপ্তা চেষ্টা চালালেও তাতে কোনও লাভ হয়নি। যদিও প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধের লড়াইটা ছিল কার্যত সেয়ানে সেয়ানে। কিন্তু তাও ৮৫ মিনিটের মাথায় এটিকে-মোহনবাগানের হয়ে মনবীর সিংয়ের দ্বিতীয় গোল স্কোরলাইনে যেমন ব্যবধান বাড়ায়, তেমন দর্শকশূন্য গোয়ার স্টেডিয়ামে কার্যত কোণঠাসা করে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের। তাই সবশেষে কৃষ্ণা এবং মনবীরের দ্বৈরথে ফাউলারের ছেলেরা হার স্বীকার করতে বাধ্য হয়েছে। উল্টোদিকে হাবাসের মুখে জয়ের চওড়া হাসি। সুতরাং, সব মিলিয়ে অভিষেক ম্যাচে যেমন ইস্টবেঙ্গল শূন্যহাতে মাঠ ছাড়ল, ঠিক তেমন দুটি ম্যাচ পরপর জিতে ৬ পয়েন্ট নিয়ে এটিকে-মোহনবাগান আজ বিশাল খুশি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026