রাজ্য

বড় ধাক্কা শাসক শিবিরে, দল পরিবর্তন কোচবিহারের বিধায়ক মিহিরের

দলবদল মিহির গোস্বামীর। এইদিন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন তিনি। শুক্রবার সকালে দিল্লিতে গিয়ে বিজেপি কার্যালয়ে যান নেতা। সেখানে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। তার যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এছাড়াও ছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক, দলের কেন্দ্রীয় মুখপাত্র আরপি সিংহ সহ বহু বিজেপি নেতা।

এইদিন বিজেপিতে যোগদানের পরে কোচবিহারের নেতা বলেন,”৩রা অক্টোবর তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। আজ নিজের ইচ্ছে তে বিজেপিতে যোগ দিচ্ছি। রাজ্যে অনাচার চলছে। ঠিকাদারের রাজত্ব কায়েম হয়েছে বাংলায়। তার বিরুদ্ধে এটা আমার গুরুতর সিদ্ধান্ত।”

গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্তকে ধর্মযুদ্ধ মনে করে মিহির বলেন,”স্বাধীনতার পর থেকে আমি উত্তরবঙ্গে যে অনাচার দেখে চলেছি, তার বিরুদ্ধে এটা আমার ধর্মযুদ্ধ বলা চলে। আমি বাংলায় নতুন ভোট দেখতে চাই। আমার ধারণা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমার উত্তরবঙ্গ সুদিন পাবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার তথা আজ কোচবিহারের গেরুয়া সাংসদ নিশীথ প্রামাণিকের সাথে দিল্লির দিকে গিয়েছিলেন মিহির। তখনই তার বিজেপি যোগদানের বিষয়কে ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছিল। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে অবসান ঘটেছে সমস্ত রাজনৈতিক জল্পনার।

দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছিল মিহিরের দল বদলের বিষয়কে ঘিরে। তার ভবিষ্যৎ নিয়ে ছিল রাজনৈতিক ধোঁয়াশা। শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল তার ক্ষোভ অভিমানের কথা। কিন্তু সেই বিষয়ে তার প্রাক্তন দল তৃণমূল কর্ণপাত করছিল না বলে অভিযোগ মিহিরের। গতকাল তথা বৃহস্পতিবার মিহির বাবু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, সেই পোস্টে তিনি লিখেছিলেন,দীর্ঘ দশ বছর ধরে দলের অনুগত রয়েছেন তিনি। কিন্তু যোগ্য সম্মান দেওয়া হয়নি তাকে। এই জায়গা থেকেই ক্ষোভ বাড়তে থাকে তার মনে। সেই থেকে এবং তার দিল্লিতে যাওয়া থেকে দল পরিবর্তনের বিষয়টা অনেকটাই স্পষ্ট ছিল। অবশেষে অবসান হল সমস্ত জল্পনার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026