বিনোদন

গাড়ির মধ্যেই রাজের ঠোঁটে ঠোঁট রেখে চুমু শুভশ্রী, মুহূর্তে ভাইরাল রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি

সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ইন্সটাগ্রামে তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন। শুভশ্রী ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রী ও রাজ গাড়িতে কোথাও যাচ্ছেন। দুজনের পরনেই ছিল সাদা টি-শার্ট। ফটোতে দেখা যাচ্ছে শুভশ্রী চুম্বন করছেন রাজকে। রাজকে অবশ্য বেশ লাজুক লাগছে। ইদানিং ইউভানকে বাড়িতে রেখে হ্যাঙআউট-এ যাচ্ছেন রাজ-শুভশ্রী।

ইদানিং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কখনও তিনি পোস্ট করেন তাঁর ও পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র পুত্রসন্তান ইউভানের ছবি, আবার কখনও পোস্ট করেন তাঁর হ্যাংআউটের ছবি। শুভশ্রীর প্রতিটি পোস্ট যথেষ্ট ভাইরাল হয়। সম্প্রতি শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় নিজের সেলফি রিঙলাইট-এর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। শুভশ্রীর এই ছবিটিও যথেষ্ট ভাইরাল হয়েছিল অভিনব রিঙ লাইটটির জন্য। শুভশ্রীর সঙ্গে ছবিতে ছিলেন তাঁর ভাগ্নী সৃষ্টি পান্ডে। ছবিটি দেখে মনে হচ্ছিল সৃষ্টি তাঁর মামিমা শুভশ্রীকে সেলফি লাইটের যথাযথ ব্যবহার শেখাচ্ছেন। শুভশ্রীর ছবিতে কমেন্ট করে অভিনেতা অঙ্কুশ বলেছেন, এবার তিনিও জেনে গেলেন শুভশ্রীকে ফটোতে ভালো লাগার রহস্য। শুভশ্রী অঙ্কুশের কমেন্টের কোনো প্রত্যুত্তর দেননি।

কয়েক মাস আগে জন্ম হয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের। ইউভানের জন্মের সময় শুভশ্রী ওয়েট গেন করেছিলেন। সম্প্রতি তিনি আবারও শেপে ফেরার জন্য শুরু করেছেন ওয়ার্কআউট। তাঁকে এই ব্যাপারে মোটিভেট করেছেন টলিউডের পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব। বাবা যাদবকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। তবে ওয়ার্কআউটের মাঝেও ইউভানকে সময় দিতে ভোলেন না ইউভানের মা।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। কিছু দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এক উচ্চাভিলাষী দম্পতি তাঁদের ছেলেকে সময় দিতে না পারায় তার হাতে তুলে দেন লেটেস্ট মডেলের মোবাইল ফোন। এমনকি ছেলেটির বাবা তাকে শিখিয়ে দেন মোবাইল গেম খেলার পদ্ধতি। ক্রমশ ছেলেটি আসক্ত হয়ে পড়ে মোবাইল গেমের প্রতি। এরপর তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। এই মুহূর্তে ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026