গোয়া: আইএসএলের শুরুতে ব্যাক-টু-ব্যাক তিনটি ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল এটিকে-মোহনবাগান। কিন্তু হঠাৎ চতুর্থ ম্যাচ থেকে ঘটে ছন্দপতন। চতুর্থ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হার ও পঞ্চম ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করায় একটু চিন্তায় পড়ে যান এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও লোপজ হাবাস। কিন্তু ষষ্ঠ ম্যাচে জয়ের সরণিতে ফিরল মেরিনার্সরা। যদিও এ ক্ষেত্রেও দলের হয়ে পড়ি তোর কাজ করেছেন সেই রয় কৃষ্ণা। গোয়া এবং কলকাতার ফুটবল দ্বৈরথ নতুন নয়। তাই চিরাচরিত এই লড়াই দেখার জন্য বুধের সন্ধ্যেতে সকলেই টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিল। আর গোয়াকে ১-০ গোলে হারিয়ে ফের জয়ের স্বাদ পেল হাবাসের ছেলেরা।
এদিন প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এটিকে-মোহনবাগানকে। বিপক্ষ দলকে আক্রমণের জালে জড়িয়ে ফেলার জন্য শুরু থেকেই রয় কৃষ্ণার সঙ্গে ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংকে জুড়ে দিয়েছিলেন হাবাস। কিন্তু তাতেও আখেড়ে কোনও লাভ হয় না। প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়।
দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের পক্ষ থেকেও ডিফেন্সিভ লড়াই লড়া হয়। ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট, তখন পেনাল্টি পায় এটিকে-মোহনবাগান। আর সেই পেনান্টিকে কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোল করতে এতটুকু ভুল করেননি এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণা। হাজার চেষ্টা করেও সেই গোল পরিশোধ করতে পারেনি হায়দরাবাদ। সুতরাং, নির্ধারিত সময় শেষে ১-০ গোলে জয় পায় এটিকে-মোহনবাগান। ছয় ম্যাচ শেষে ১3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে হাবাসের দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…