পলিটিক্স

আমরা দুই ভাই একসাথে কাজ করব, অমিতের সভা থেকে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু, সঙ্গে থাকবেন সুনীল

মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী এবং সুনীল মণ্ডল। তার আগে দিল্লি যাবার পরিকল্পনা বাতিল করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানিয়েছেন, “আমরা দুইভাই একসঙ্গে কাজ করব। বাংলায় গণতন্ত্র এবং উন্নয়নের জন্য কাজ করব। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করব। ” একটি বৈঠকে এই রকম মন্তব্য করতে শোনা গেল সুভেন্দু কে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল মণ্ডল।

প্রসঙ্গত গতকাল দলীয় নেতৃত্ব কে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই তিনি সরাসরি পৌঁছে যান শুভেন্দুর বাড়িতে। সেখানে গিয়ে তাদের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে আগামী কর্মসূচি ঠিক করেন দুজনে। সূত্রের খবর আগামী ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহ এর হাত থেকে বিজেপির ব্যাটন গ্রহণ করবেন শুভেন্দু।

বুধবার সকালে ফের একটি বিস্ফোরক মন্তব্য করলেন সুনীল মন্ডল। তিনি বললেন,” দিদি যেটা বলছেন সেটা হচ্ছে না। প্রকাশ্যে বিধায়ককে ধমক দিলেন অরূপ বিশ্বাস। অন্য দিকে তাকে আরো ভালো পদ দেওয়া হচ্ছে। দলে যারা তোলাবাজি করে, তাদের ভালো পদ দেওয়া হয়।” অন্যদিকে তিনি তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের টিমের কথা উল্লেখ করে বলেন, ওই টিমের কথা তিনি শুনবেন না। আবার এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতৃত্বের বলেছে,”একটা বাচ্চা ছেলে এসে বলছে মিছিল করতে হবে। বেতনভুক্ত কর্মচারী কথা শুনে মিটিং করতে হচ্ছে। এটা শোভনীয় না। ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা অসম্ভব।”

তার মধ্যে আবারও সুনীল এবং শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে জল্পনা তীব্র হয়েছে। বুধবার সকালে পোস্টার দেখা গিয়েছে কাঁকসা থানার সামনে এবং সংসদের বাড়ির আশেপাশে। এই প্রতিক্রিয়াতে সুনীল মণ্ডল বলেছেন,”এসব মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ।” প্রসঙ্গত, ২০১১ সালে গলসি বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে বিজয়ী হন সুনীল। পরবর্তীতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন। তারপর ২০১৪ লোকসভা কেন্দ্র থেকে পূর্ব বর্ধমানের প্রার্থী হিসেবে যোগ দেন সুনীল মণ্ডল। ২০১৯ সালেও তৃণমূল প্রার্থী হিসেবে তিনি পূর্ব বর্ধমান থেকে জয়ী হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026