নয়াদিল্লি: একে তো করোনা পরিস্থিতি, তার ওপর দ্রব্যমূল্য বৃদ্ধি, কার্যত নাজেহাল করে রেখেছে আমজনতার দৈনন্দিন জীবন। দীর্ঘদিন লকডাউন হওয়ার কারণে দেশের অধিকাংশ মানুষ আজ কর্মহারা। দু’বেলা দু’মুঠো অন্নের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে দেশবাসীকে। এমন সময়ে বাজার দর প্রায় আগুন। মাঝেমধ্যেই বেলাগাম হয়ে যাচ্ছে পেঁয়াজের দাম। কেজি প্রতি পৌঁছে যাচ্ছে ১০০ টাকায়। পেঁয়াজ কাটার সময় নয়, বরং ইদানীংকালে পেঁয়াজ কেনার সময় চোখে জল আসছে মধ্যবিত্তের। আর এবার পেঁয়াজের এই বেলাগাম দাম নিয়ন্ত্রণে আনতে চাইছে সরকার। যাতে মধ্যবিত্তের আর হাঁসফাস অবস্থা না হয়! আর সেই জন্য সরকার নতুন পরিকল্পনা নিয়েছে।
এক সংবাদ সংস্থা পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার এবার পেঁয়াজের বাফার স্টক এক লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ টন করার পরিকল্পনা করছে। যার ফলে বছরের কোনও সময়ই দেশের বাজারে পেঁয়াজের অভাব হবে না। দামও কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছবে না বলে দাবি করা হয়েছে।
এমন পরিস্থিতিতে একমাত্র বাফার স্টক বাড়ালেই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। যে মুহূর্তে পেঁয়াজের অভাব দেখা দেবে, তখনই বাজারে বাফার স্টক পৌঁছে দেওয়া হবে। চলতি বছরে বাজারে পেঁয়াজের অভাব দেখা দিয়েছিল। ফলে আফগানিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে হয় ভারতকে। পুনরায় এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার চাইছে, চাহিদা মতো দেশেই উতপন্ন হোক পেঁয়াজ। যাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে না হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…