রাজ্য

“জেলে থাকবো তাও বিজেপি বা সিপিএম এর কাছে মাথা নত করব না”, কোচবিহার থেকে মন্তব্য মমতার

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে নেমে পড়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। গতকাল জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জনতার জন্য জনসভা করেছিলেন। তিনি গতকাল অর্থাৎ বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করছেন। আর সেই জনসভা থেকে সদ্য তৃণমূল ছাড়া বা দল বেসুরোদের উদ্দেশ্যে তিনি প্রবল কটাক্ষ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহারের জনসভাতে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই সাথে তিনি দল বেসুরোদের প্রতি বার্তা দিয়েছেন। তিনি বিদ্রোহী তৃণমূলীদের বিরুদ্ধে গিয়ে বলেছেন, “তৃণমূল দলটা যখন তৈরি হয়েছিল তখন ছিল একটা ছোট্ট চারাগাছ। সেই চারাগাছকে আগলে রাখতে হতো যাতে না গরু বা ছাগল এসে খেয়ে নেয়। তারপর আস্তে আস্তে সেই চারাগাছ বড় হয়ে এখন বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। এই বটবৃক্ষকে আর আগলে রাখতে হয় না। বরং এই বিশাল বটবৃক্ষ অনেককে ছায়া দেয়।”

তারপরই তিনি জানিয়েছেন, “একটা এত বড় বটবৃক্ষের মতো দল থেকে দু’একজন চলে গেলে কিছু যায় আসে না। আসলে নির্বাচনের আগে ওদের ভয়ে আছে যদি না কাজ করার জন্য টিকিট না পাওয়া যায় বা নিজের আখের যদি না গোছাতে পারে।” সেই সাথে তিনি জানিয়েছেন “অনেকে আবার ভয় পায় তাদের জেলে নিয়ে চলে যাবে। আমি জেলে গিয়ে থাকতে পছন্দ করব, কিন্তু তাও বিজেপি বা সিপিএম এর সামনে মাথা নত করব না।”

এছাড়াও তিনি এদিন বলেন, “বিজেপি বাংলায় বহিরাগত গুন্ডা আরএসএস দের আনার চেষ্টা করছে। বাংলার মানুষ না বুঝতে পেরে তাদের ঢুকতে দিলে তারা বাংলায় অত্যাচার চালাবে। তিনি সেই সাথে বলেন, আমি বিবেকানন্দের হিন্দু ধর্ম বা রামকৃষ্ণের হিন্দু ধর্ম বিশ্বাস করি কিন্তু আরএসএসের অরাজক গুন্ডা হিন্দু ধর্ম বিশ্বাস করিনা।” তাই তিনি উপস্থিত জনতাকে অনুরোধ জানিয়েছেন যে লোকসভা ভোটে তৃণমূলের পাশে না দাঁড়ালেও যাতে তারা আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূলের সাথে থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026