খেলা

কৃষ্ণার গোলে ওড়িশাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক এটিকে-মোহনবাগানের

দুরন্ত ছন্দে আইএসএল অভিযান শুরু করেছে এটিকে-মোহনবাগান। এই প্রথম আইএসএল খেলছে মোহনবাগান। তাও আবার এটিকের সঙ্গে জুটি বেঁধে। আর প্রথম থেকেই যেন সুপার ডুপার হিট আইএসএলের এই জুটি। অভিষেক ম্যাচে কেরালা ব্লাস্টার্স, তারপর আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল আর গতকাল, বৃহস্পতিবার ওড়িশা এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে-মোহনবাগান। স্বভাবতই খুশি দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তবে এইদিনেও জয় আসে সেই রয় কৃষ্ণার পা ধরে। মানে নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোল করতে পারেননি। অবশেষে ইনজুরি টাইমে এটিকে-মোহনবাগানের অধিনায়কের গোলে জয়ের হ্যাটট্রিক করে হাবাসের ছেলেরা।

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক খেলা খেলতে থাকে এটিকে-মোহনবাগান। রক্ষণভাগ দিয়ে একের পর এক আক্রমণ আসতে থাকে ওড়িশার কাছে। যদিও বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করেছে মনবীর সিংরা। উল্টোদিক থেকে ওড়িশা কোচ স্টুয়ার্ড ব্যাক্সটারের তুরুপের তাস দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার মরিসিও এবং মার্সেলিনহো তেমন কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে দ্বিতীয় ম্যাচ জামশেদপুরের সঙ্গে ড্র করে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ছিল ওড়িশা। কিন্তু খেলার মধ্যে সেই উত্তেজনা তেমনভাবে চোখে পড়েনি এদিন অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে।

দ্বিতীয়ার্ধে একটু উন্নত মানের খেলা খেলে ওড়িশা এফসি। কিন্তু তাতেও আখেরে কোনও লাভ হয় না। কারণ, ৯০ মিনিট শেষ হতে চললেও গোল করতে সক্ষম হয়নি স্টুয়ার্ড ব্যাক্সটারের ছেলেরা। যদিও গোল করতে ব্যর্থ হয়েছিল এটিকে-মোহনবাগানও। যখন দুই দলের সমর্থকরা টিভির পর্দায় চোখ রেখে ধরেই নিয়েছিল যে, ম্যাচ ড্র হবে, ঠিক তখন শেষ মুহূর্তে চার মিনিট ইনজুরি টাইমে দুর্ধর্ষ গোল করে দলকে জয়ের হ্যাটট্রিক করতে সাহায্য করেন রয় কৃষ্ণা। তার গোলেই ১-০ ব্যবধানে এদিনের ম্যাচ শেষ হয়। তিন ম্যাচ খেলে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ৯। অন্যদিকে তিন ম্যাচ খেলে ওড়িশা এফসির পয়েন্ট মাত্র ১। সকলের থেকে এর ফলে অনেকটাই এগিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এটিকে-মোহনবাগান।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026