টেক বার্তা

আপনি কি আপনার ATM-এ এই পিনটি রেখেছেন? তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে

দেশের শীর্ষস্থানীয় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তার গ্রাহকদের অনেক সুবিধা দেয়। অনলাইন ব্যাংকিং এবং এটিএমে উপলব্ধ বৈশিষ্ট্যগুলির কারণে এখন অনেক ব্যাংকিং কাজ সহজ হয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো ডেবিট কার্ডের সুবিধা। ডেবিট কার্ডটি গ্রাহককে একবার সক্রিয় করতে হয়, তারপরে তিনি কার্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও অন্যান্য ব্যাংকেও এটিএম কার্ড করে অনেক সুবিধা করে দিয়েছে।

ডেবিট কার্ড সক্রিয় করতে এটিএম পিন জেনারেট করতে হবে। আপনি যদি আগে ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তবে আপনি অবশ্যই এটিএম পিন কীভাবে তৈরি করবেন তা জানেন। কিন্তু এই কার্ড পিনটা হল আসল। একটু ভুলচুক হলেও হতে পারে বিপদ। কোন পিন সেট করবেন সে ব্যাপারে সচেতন হওয়া দরকার। অনেকে এ ব্যাপারে এখনো সচেতন নন।

অ্যাপ ও গ্যাজেটগুলি আনলক করতে একটি চার-সংখ্যার পিন ব্যবহার করা হয়। মানুষের পাসওয়ার্ড ও পিন চুরি করে সাইবার অপরাধীরা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টায় থাকে। সাইবার বিশেষজ্ঞদের বারবার সতর্ক করা সত্ত্বেও মানুষ এখনও “১২৩৪” বা “০০০০” এর মতো দুর্বল পিন ব্যবহার করছে।

সর্বশেষ সাইবার সিকিউরিটি স্টাডিতে দেখা গেছে, অনেকেই তাদের সিকিউরিটি কোডে খুব সাধারণ প্যাটার্ন ব্যবহার করেন। চেক করা ৩৪ লক্ষ পিনের মধ্যে, সর্বাধিক সাধারণ পিন এরকম- ১২৩৪, ১১১১, ০০০০, ১২১২, ৭৭৭৭, ১০০৪, ২০০০, ৪৪৪৪, ২২২২, ৬৯৬৯। ডেইলি মেইলকে দেওয়া এক বিবৃতিতে ইএসইটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেক মুর সাধারণ দুর্বল পিন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। মুরের মতে, অনেক লোক ঝুঁকির কথা জেনেও গুরুত্ব দিচ্ছেন না।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026