ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Employment Bank: ছেলে মেয়ে নির্বিশেষে মাসে মাসে পাবেন ২৫০০ টাকা, এইভাবে করুন আবেদন

পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক যুবতীদের জন্য এক দারুণ প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। রাজ্যে এমন অনেক যুবক যুবতী রয়েছেন যারা এখনও কর্মহীন অবস্থায় রয়েছেন। তাদের জন্য রয়েছে একটি বিশেষ প্রকল্প (Employment Bank)। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এখনও পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেননি বা যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা স্নাতক পাশ করেছেন তাদের জন্য আর্থিক সহায়তা দেবে এই প্রকল্প।

কথা হচ্ছে যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। এই প্রকল্পটি পুরনো হলেও প্রতি বছর এতে নিয়মে কিছু কিছু পরিবর্তন হয়। তাই যারা এই প্রকল্পে আবেদন করেও টাকা পাননি তারা সঠিক পদ্ধতিতে আবেদন করলে পাবেন এই প্রকল্পের সহায়তা। এই প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই পাবেন টাকা। প্রতিমাসে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায় এই প্রকল্পে। কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে, এই প্রতিবেদনে রইল সমস্ত তথ্য।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্পের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং নূন্যতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট এর প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজ ছবি।

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে গিয়ে জব সিকার অপশন সিলেক্ট করে নিউ এনরোলমেন্ট এ ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। গত ১৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন আবেদনে Annexre II জমা করার শেষ তারিখ ছিল এতদিন পর্যন্ত। তবে তারপর অফলাইনে ওই তারিখ বাড়িয়ে ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026