নিউজ

অভিনব কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএম লুঠ, তদন্তে তিলজলা থানার পুলিশ

কলকাতা: অভিনব কায়দায় গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুঠ করা হয়েছে লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে তিলজলা থানার থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত একটি এটিএম মেশিনে।

আজ, শুক্রবার ভোররাতে তিলজলা থানা এলাকার সি এন রায় রোডের অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম কিঅক্সে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশের খবরে দমকল বাহিনী আগুন নেভানোর জন্য ছুটে আসে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন তড়িঘড়ি নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নেভার পরেই বড়সড় বিপদ চোখে পড়ে সকলের। দেখা যায় এটিএম মেশিনের পেছন দিক গ্যাস কাটা দিয়ে কাটা রয়েছে এবং প্রায় দশ লক্ষ টাকা এটিএম মেশিন থেকে লুঠ করা হয়েছে।

তৎক্ষণাৎ পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে খবর দেওয়া হয়। তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার সময় খোঁচা লেগে আগুনের ফুলকি মেশিন থেকে বেরোতে পারে। ঘটনাস্থলে পৌঁছান লালবাজার থানার পুলিশ কর্তারা। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। আশেপাশের এলাকা এবং ওই এজিএম কিঅক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026