রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়কে সুভাষচন্দ্র বসুর মতো চাপে ফেলার চেষ্টা হচ্ছে, মোদি সরকারকে কটাক্ষ ব্রাত্যর

এবার বহিরাগত ইস্যু নিয়ে বিজেপির বিরোধিতা করার কৌশল গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা ব্রাত্য বসু এদিন বিজেপির বিরোধিতা করে বলেন,”ত্রিপুরী কংগ্রেসের পর যা সুভাষ বোস এর সঙ্গে করা হয়েছিল তার পুনরাবৃত্তি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা হয়নি?” মমতা ব্যানার্জিকে সুভাষচন্দ্র বোস এর সঙ্গে তুলনা করে তিনি বললেন, মমতাকে সুভাসের মত লড়াই করতে হয়েছে, সুভাষ এর আজাদ হিন্দ ফৌজ এর মতই মমতা ব্যানার্জি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস। উত্তর এবং পশ্চিম ভারত থেকে তাকে নিয়ন্ত্রণ করতে লোক পাঠানো হচ্ছে বাংলায়।

সুভাষচন্দ্র বোস ঠিক যেভাবে রাজনীতির শিকার হয়েছিলেন, ঠিক সেইভাবেই রাজনৈতিক শিকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৯ সালে সুভাষ বসু হেরে যাবার পরে উত্তর এবং পশ্চিম ভারতীয়রা চটে গিয়েছিলেন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো ৫০ বছর পরে। মমতা যেহেতু উপনিবেশিক লড়াই করেননি তাই তাকে চলে যেতে না হলেও, মমতাকে সুভাষ এর মতই একটি দল গঠন করতে হয়েছিল। সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। আর মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করলেন তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেওয়ার জন্য বর্তমানে উত্তর এবং পশ্চিম থেকে লোক পাঠানো হচ্ছে। বাইরের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে বসানো হবে। তারা বলবেন, রবীন্দ্রনাথের জন্ম নাকি বোলপুরে। আদিবাসী মূর্তিতে মালা দিয়ে তারা বিরসা মুন্ডার গলায় মালা দেওয়ার কথা বলবেন। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ভাট পাড়াতে উল্লাস করবেন।

ব্রাত্য বসু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে দিয়ে বললেন,”আপনারা বহিরাগত দিয়ে নিয়ন্ত্রণ করবেন, আর বাংলা রাজনীতি এভাবেই চলবে? আমাদের জাতির এতটা দুর্দশা কবে থেকে হল? যে সময়ে আপনাদের ঠাকুরদারা জোয়ার বাজরার জমিতে হিসেব করছিলেন সেই সময়, গলায় দড়ি দিচ্ছেন ক্ষুদিরাম। রাইটার্স দখল করতে গিয়ে আত্মঘাতী হচ্ছেন বিনয় বাদল দীনেশ। উত্তর প্রদেশ কিংবা গুজরাটের এমন একটা লোক দেখাতে পারেন যে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন? বিনায়ক দামোদর সাভারকার ৫ বার আন্দামানের সেলে মুচলেকা জমা দিয়েছিলেন। কিন্তু, উল্লাসকর দত্ত, বারীন ঘোষ বছরের পর বছর ধরে জেলে পচেছেন। তাদের নামে কোনো সেলের নামকরণ হয় না, নামকরণ করা হয় বিনায়ক দামোদর সাভারকর এর নামে।”

মার্কিন মন্ত্রিসভাতে বাঙালির উপস্থিতি নিয়েও মোদি সরকার কে কটাক্ষ করেছেন ব্রাত্য। তার দাবি, ” আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তার ক্যাবিনেটে বাঙালি রাখছেন। গত ১০ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন বিশ্ববাংলা। বাংলার মুখ দিয়ে বিশ্বকে দেখা। বাইডেনের ক্যাবিনেটে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী প্রকল্প। মার্কিন রাষ্ট্রপতি মনে করছেন গবেষক অরুণ মজুমদার যোগ্য মানুষ। আর, আমাদের ভারতে কেন্দ্রীয় সরকারে ৭ বছর ধরে কোন বাঙালি মন্ত্রী নেই। গত ৭ বছর ধরে হাফপ্যান্ট পরা মন্ত্রীরা দেশ চালাচ্ছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026