এটিএম জালিয়াতের ঘটনা এখন গোটা দেশে দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনি যখনই এটিএম থেকে টাকা তুলতে যাবেন সব সময় একটি বিষয় মাথায় রাখুন, যাতে আপনি এটিএম জালিয়াতির শিকার না হয়ে পড়েন। কিছু বিষয়ে মাথায় রাখলে এটিএম জালিয়াতি থেকে আপনি অনেকটা বেঁচে থাকতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যখনি এটিএম মেশিনে ডেবিট কার্ড ঢুকাবেন, তখনই দেখবেন স্লটের আলোর রং। যদি সবুজ থাকে তাহলে ঠিক আছে, যদি লাল হয় বা আলো জ্বলছে না, তাহলে সেখানে কার্ড রাখবেন না। এছাড়া স্লট যদি ঢিলে হয়, তাহলে সেখানে কার্ড ঢোকাবেন না। এমনও হতে পারে যে মূল স্লটের ওপরে একটি ড্যামি স্লট রাখা হয়েছে। যাতে আপনার কার্ডের তথ্য চুরি করা যায়।
আজকালকার দিনে প্রতারকদের কাছে এই পদ্ধতিটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটিকে বলা হয় কার্ড ক্লোনিং। কার্ড ক্লোন করার পরে জালিয়ানদের এটিএম পিন প্রয়োজন হয়। এর দুটি অপশন রয়েছে। জালিয়াতরা পিছনে দাঁড়িয়ে আপনার পিন নম্বর দেখতে পারেন। দ্বিতীয় উপায় হল সিসিটিভি হ্যাক করে আপনার পিন জেনে নিতে পারেন। তাই প্রকাশ্যে পিন না দিয়ে সব সময় পিন ঢেকে রাখার চেষ্টা করুন।
যদি কারো সঙ্গে এটিএমে কোন জালিয়াতি হয়ে থাকে, তাহলে বিষয়টি অবিলম্বে পুলিশকে জানাতে হবে। এটা সম্ভব হয়ে থাকে যে হয়তো প্রতারকদের আঙুলের ছাপ মেশিনে পাওয়া যায়। এবং তা যদি আগের কোন অপরাধীর রেকর্ডের সঙ্গে মিলে যায় তাহলে তাকে দ্রুত ধরা যাবে। সাইবার সেল এর কাছে অভিযোগ জানাতে পারেন আপনি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজে থেকে সতর্ক হওয়া।
IPL ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ বনাম দিল্লির লড়াইয়ে নজর কাড়লেন এক তরুণ ব্যাটার। দুরন্ত ব্যাটিংয়ে…
সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। কম দামে দীর্ঘ…
নির্বাচনের প্রাক্কালে ফের ইডির (Enforcement Directorate) তলব বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। তবে…
বাংলার পুণ্যার্থীদের জন্য দারুণ সুখবর। আপনি যদি কলকাতা থেকে মায়াপুর যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে…
প্রখর গরমে কার্যত জ্বলছে গোটা বাংলা। একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, অন্যদিকে কিছু এলাকায়…
রাত পেরোলেই শুরু ২০২৬ সালের প্রথম দফার বিধানসভা নির্বাচন। রাজনৈতিক উত্তাপের পাশাপাশি প্রকৃতিতেও চরম গরমে…