গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৮। ইতিমধ্যেই ছয়হাজার বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ। এখনো অনেক প্রাণহীন দেহ পড়ে আছে ঐ ধ্বংসস্তূপের নীচে। আর তার মাঝেই সন্ধান মিলেছে এক বিস্ময়ের। সম্প্রতি তার ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই তোলপার নেটদুনিয়া।
ধ্বংসস্তুপের নীচে হাজারো নিস্তেজ নিথর দেহের মাঝে প্রাণের স্পন্দন মিলেছে। ১২৮ ঘন্টা পার করেও ধ্বংসস্তূপের নীচ থেকে মিলল প্রাণের সন্ধান। দুই মাসের বাচ্চাটিকে উদ্ধার করার পর থেকেই হতবাক একাংশ। কিভাবে এতটা সময় ধ্বংসস্তুপের নীচে বেঁচে থাকলো এই শিশুটি? ভেবে কুলকিনারা পাচ্ছে না কেউই। এমন অলৌকিক ঘটনা হতবাক করেছে গোটা বিশ্বের মানুষকে। চোখের জল ধরে রাখতে পারেননি ভূমিকম্পের ভুক্তভোগীরাও। এই ঘটনায় আবেগপ্রবণ হয়েছেন অনেকেই। গত শনিবার অনেক চেষ্টার পর উদ্ধার করা গিয়েছে তাকে। আপাতত সেই ঝলকই তোলপাড় করেছে গোটা নেটদুনিয়া।
জানা গিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারকিক জেলা। ছয়হাজার বহুতলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু মানুষ। অসঙ্কা করা হচ্ছে ৫০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকায় বেশ কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধারপর্ব। তবে এখনো কঠোর পরিশ্রমের সাথে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে গোটা উদ্ধারকারী দল। তীব্র ভূকম্পনের পর থেকেই তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতসহ গোটা বিশ্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…